IND vs ENG Semi Final: টি-২০ বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে রবিবার, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খারাপ ফিল্ডিং এবং একাধিক ক্যাচ মিসের উদাহরণ তৈরি করল ভারতীয় ক্রিকেট দল।
টি-২০ বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে রবিবার, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খারাপ ফিল্ডিং এবং একাধিক ক্যাচ মিসের উদাহরণ তৈরি করল ভারতীয় ক্রিকেট দল। কলকাতার ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সুপার এইটের ম্যাচে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ফিল্ডিং ব্যর্থতা আবারও সামনে এল। চলতি বিশ্বকাপে ভারত এখনও পর্যন্ত ১৩টি ক্যাচ ফেলেছে, যা টুর্নামেন্টে সর্বোচ্চ। তবে দলের ক্যাচ ধরার সাফল্যের হার মাত্র ৭১.৭%।
25
একের পর এক ক্যাচ মিস
তরুণ ওপেনার অভিষেক শর্মা এই ম্যাচে ফিল্ডিংয়ে চূড়ান্ত হতাশ করলেন। পঞ্চম ওভারে যশপ্রীত বুমরার বলে রোস্টন চেজের সহজ ক্যাচ ফেলেন তিনি। এরপর ম্যাচের ১৯ তম ওভারে, আর্শদীপ সিংয়ের বলে রভম্যান পাওয়েলের ক্যাচও ডাইভ দিয়ে ধরতে গিয়ে ফসকান।
35
খারাপ ফিল্ডিং ভারতের
শুধু অভিষেকই নন, দলের অন্য ফিল্ডাররাও ভুল করেছেন। ১৩ তম ওভারে, অক্ষর প্যাটেলের বলে শেরফান রাদারফোর্ডের শট লং-অনে বাঁচানোর চেষ্টা করেন তিলক ভার্মা। কিন্তু বল তাঁর হাতে লেগে ওভার বাউন্ডারি হয়ে যায়। আবার ১৮ তম ওভারে, বুমরার বলে পাওয়েলের শট আটকাতে পারেননি বরুণ চক্রবর্তী। যা দেখে বুমরাকে মেজাজ হারাতেও দেখা যায়।
আবার ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের তৃতীয় ওভারে, আর্শদীপ সিংয়ের বলে একটি সহজ রান আউটের সুযোগ নষ্ট করেন বরুণ চক্রবর্তী। রোস্টন চেজ সিঙ্গল নেওয়ার জন্য দৌড় শুরু করলেও শাই হোপ সেই ডাকে সাড়া দেননি। চেজ পিচের মাঝখানে চলে এলেও বরুণ বলটি বোলারের প্রান্তের দিকে থ্রো করেন। বরং, উইকেটকিপারের দিকে থ্রো করলে চেজ সহজেই আউট হতে পাারতেন।
55
দ্রুত এই বিষয়গুলি শুধরে নিতে হবে
তাই এইদিকে টিম ম্যানেজমেন্টের নজর দেওয়া প্রয়োজন। ক্যাচ মিস এবং খারাপ ফিল্ডিং, একটু হলেও চিন্তায় রাখবে ভারতকে। এবার সেমিফাইনালে তাদের সামনে ইংল্যান্ড। আগামী ৫ মার্চ, মেগা টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। নিঃসন্দেহে সেই ম্যাচের আগে দ্রুত এই বিষয়গুলি শুধরে নিতে হবে টিম ইন্ডিয়াকে।