T20 World Cup 2026: প্রথম সেমিফাইনাল ইডেনেই! মুখোমুখি নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, সুখবর ক্রিকেটপ্রেমীদের জন্য

Published : Mar 01, 2026, 07:47 PM IST

T20 World Cup 2026: চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ইডেনেই। সুপার এইট পর্বের রুদ্ধশ্বাস লড়াই শেষে, প্রথম সেমিফাইনালের দুটি দল চূড়ান্ত। 

PREV
14
ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে প্রথম সেমিফাইনাল

আগামী ৪ মার্চ, কলকাতার আইকনিক ইডেন গার্ডেন্সে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্ব এবং সুপার এইট রাউন্ডের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর, এবার নকআউট পর্ব শুরু হতে চলেছে। গ্রুপ-১ থেকে অপরাজিত থাকা দক্ষিণ আফ্রিকা এবং গ্রুপ-২ থেকে ধারাবাহিক পারফর্ম করা নিউজিল্যান্ড প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে। এই হাই-ভোল্টেজ ম্যাচটি আগামী ৪ মার্চ, কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে।

24
সেমিফাইনালের টিকিট পাকা করেছে কিউইরা

দক্ষিণ আফ্রিকা এই টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে রয়েছে। সুপার এইট পর্বে তারা ভারতের মতো শক্তিশালী দলকেও হারিয়ে দিয়েছে এবং পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। বিশেষ করে তাদের বোলিং বিভাগ প্রতিপক্ষের কাছে রীতিমতো দুঃস্বপ্ন হয়ে উঠেছে। অন্যদিকে, নিউজিল্যান্ডকে বলা হয় 'সাইলেন্ট কিলার'। আইসিসি টুর্নামেন্টে তারা বরাবরই ধারাবাহিক। এবারও গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট পাকা করেছে কিউইরা। বিশেষ করে নেট রান রেটে তারা অনেকটাই এগিয়ে ছিল। সেইজন্যই পাকিস্তানের বিরুদ্ধে পরাজিত হলেও কিছু যায় আসেনি। 

34
ইডেন গার্ডেন্সের পিচ সাধারণত স্পিনার এবং স্লো বোলারদের সাহায্য করে

ইডেন গার্ডেন্সের পিচ সাধারণত স্পিনার এবং স্লো বোলারদের সাহায্য করে থাকে। দক্ষিণ আফ্রিকার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল 'চোকার্স' তকমা মুছে ফাইনালে ওঠা। যদিও তারা ইতিমধ্যেই আইসিসি ট্রফি জিতে নিয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তাদের দখলেই। অন্যদিকে, নিউজিল্যান্ডের নকআউট ম্যাচ খেলার অভিজ্ঞতা তাদের বাড়তি সুবিধা দেবে।

44
ইডেনে মহারণ

পরিসংখ্যান বলছে, নকআউট ম্যাচে নিউজিল্যান্ডের পারফরম্যান্স বেশ ভালো। তবে বর্তমান ফর্ম দেখলে দক্ষিণ আফ্রিকাকে হারানো সহজ হবে বলে মনে হয় না। তবে কোন পিচে ম্যাচ হবে, সেটাও একটা বড় বিষয়। সেইসঙ্গে, আবহাওয়ার দিকেও নজর রাখতে হবে।  

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories