IND vs NZ Final: ভারত-নিউজিল্যান্ড মহারণ! টি-২০ বিশ্বকাপ মেগা ফাইনালের পিচ রিপোর্ট কী বলছে?

Published : Mar 08, 2026, 01:07 PM IST
ind vs nz pitch report

সংক্ষিপ্ত

IND vs NZ Final: ফাইনাল খেলা হবে লাল এবং কালো মাটির মিশ্রণে তৈরি ২২ গজে। এই ধরনের পিচ সাধারণত ভালো ব্যাটিং কন্ডিশনকে সাপোর্ট করে এবং প্রচুর রান তুলতে সহায়তা করে। তবে বোলাররাও কিছু সাহায্য পেতে পারেন। কিন্তু সেটা হলেও পেসারদের পক্ষে পাল্লা ভারী।

IND vs NZ Final: ২২ গজের মহারণ। দুর্দান্ত ক্রিকেট দেখার অপেক্ষায় গোটা বিশ্ব। আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরেই টি-২০ ক্রিকেট বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত বনাম নিউজিল্যান্ড (india vs new zealand final)। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবার, এই হাই-ভোল্টেজ লড়াইটি অনুষ্ঠিত হবে। তার আগে সবার নজর পিচের দিকে। কেমন হচ্ছে আহমেদাবাদের ২২ গজ? কোন পিচে খেলা হবে (ind vs nz pitch report)? 

আহমেদাবাদের পিচ রিপোর্ট

জানা যাচ্ছে, ফাইনালের জন্য যে পিচ রাখা হয়েছে, সেখানে ভালো রান উঠবে। অর্থাৎ, ব্যাটাররা সুবিধা পাবেন। ফলে, হাই স্কোরিং গেম দেখা যেতে পারে। লাল এবং কালো মাটির মিশ্রণে তৈরি করা হয়েছে এই পিচটি। এমনিতে লাল, কালো এবং দুই ধরনের মাটি মিশ্রিত পিচই আছে আহমেদাবাদে। 

 

 

তবে ফাইনাল খেলা হবে লাল এবং কালো মাটির মিশ্রণে তৈরি ২২ গজে। এই ধরনের পিচ সাধারণত ভালো ব্যাটিং কন্ডিশনকে সাপোর্ট করে এবং প্রচুর রান তুলতে সহায়তা করে। তবে বোলাররাও কিছু সাহায্য পেতে পারেন। কিন্তু সেটা হলেও পেসারদের পক্ষে পাল্লা ভারী।

অন্যদিকে, ফাইনালের দিন আহমেদাবাদের আবহাওয়া অত্যন্ত গরম এবং শুষ্ক থাকবে বলে আশা করা যাচ্ছে। অ্যাকুওয়েদার জানিয়ে দিয়েছে, দিনের তাপমাত্রা ৩৪-৪১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। সন্ধ্যায় তাপমাত্রা প্রায় ৩০ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। ম্যাচ ভেস্তে যাওয়ার কোনও সম্ভাবনাই নেই। 

পরিসংখ্যান কী বলছে?

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ভারত এবং নিউজিল্যান্ড এখনও পর্যন্ত, মোট ৩০ বার এক অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১৮টি ম্যাচে জয় পেয়েছে ভারত এবং ১১টি ম্যাচে জয় পেয়েছে নিউজিল্যান্ড। একটি ম্যাচের কোনও নিস্পত্তি হয়নি। ফলে, পরিসংখ্যানের দিক দিয়ে দেখতে গেলে, ভারত অনেকটা এগিয়ে। কিন্তু আবার আইসিসি পরিচালিত টুর্নামেন্টে নিউজিল্যান্ড বরাবরই কঠিন প্রতিপক্ষ। মানে বলা চলে ডার্ক হর্স। 

ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। টস সন্ধ্যা ৬.৩০ মিনিটে। স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে বিকেল ৩.৩০ মিনিটে। অন্যদিকে, বিকেল ৫.৩০ মিনিট থেকে শুরু হবে সমাপ্তি অনুষ্ঠান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs New Zealand: টি-২০ বিশ্বকাপ ফাইনালের টিকিটের কালোবাজারি, পাকড়াও ২
Brett Randell 5 wickets in 5 Balls: টানা পাঁচ বলে পাঁচ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন কিউই পেসার