IND vs NZ ODI: দ্বিতীয় একদিনের ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নিউজিল্যান্ডের, প্রথম একাদশে কারা?

Published : Jan 14, 2026, 01:10 PM ISTUpdated : Jan 14, 2026, 02:44 PM IST
IND vs NZ ODI

সংক্ষিপ্ত

IND vs NZ ODI: দ্বিতীয় একদিনের ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে বুধবার, চলতি সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত বনাম নিউজিল্যান্ড।

IND vs NZ ODI: রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে বুধবার, চলতি সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত বনাম নিউজিল্যান্ড (india new zealand odi)। প্রথম ম্যাচ জিতে ইতিমধ্যেই টিম ইন্ডিয়া ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। স্বাভাবিকভাবেই, দ্বিতীয় ম্যাচ জিতে দ্রুত সিরিজ জয় নিশ্চিত করতে চাইবে ভারত (ind vs nz live)।

ইতিমধ্যেই টস হয়ে গেছে। দ্বিতীয় একদিনের ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। তবে প্রথম ম্যাচে, চোট পেয়ে ছিটকে যাওয়া ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে দলে আসা আয়ুষ বাদোনি কিন্তু প্রথম একাদশে সুযোগ পাননি। বরং, তাঁর বদলে প্রথম একাদশে সুযোগ পেয়েছেন নীতীশ কুমার রেড্ডি। বাকি দল অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে, নিউজিল্যান্ডের প্রথম একাদশে এসেছেন জেডেন লেনক্স। 

 

 

দুই দলের প্রথম একাদশ

ভারতঃ রোহিত শর্মা, শুভমান গিল (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার-ব্যাটার), রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ

 

 

নিউজিল্যান্ডঃ ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, উইল ইয়ং, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল হে (উইকেটকিপার-ব্যাটার), মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), জাকারি ফাউলকস, জেডেন লেনক্স, কাইলে জেমিয়েসন, ক্রিস্টিয়ান ক্লার্ক

দ্বিতীয় একদিনের ম্যাচটি শুরু হবে দুপুর ১.৩০ মিনিট থেকে। প্রথমে ব্যাট করতে নামছে ভারত। স্টার স্পোর্টস নেটওয়ার্কে ম্যাচটি সরাসরি দেখা যাবে। সেইসঙ্গে, অনলাইন ওটিটি প্ল্যাটফর্ম জিও হটস্টারেও ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Pakistan Boycott World Cup 2026: ভারত-পাক ম্যাচ না হলে সমস্ত দেশের ক্রিকেট বোর্ডের লভ্যাংশের উপরেই প্রভাব! একঘরে পাকিস্তান?
টি-২০ বিশ্বকাপ ২০২৬: ভারতের বিরুদ্ধে কাউকেই পাশে পাচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড