আবারও ভারতের কাছে পর্যদুস্ত হল পাকিস্তান। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে রবিবার, ভারত ৬১ রানে পাকিস্তানকে পরাজিত করেছে। এই জয়ের সুবাদে ইতিমধ্যেই ভারত সুপার এইটে পৌঁছে গেছে। আর এই অসাধারণ জয়ের নেপথ্যে রয়েছে পাঁচটি কারণ।
27
ঈশান কিষাণের বিধ্বংসী ব্যাটিং
ভারতের এই জয়ের পিছনে সবচেয়ে বড় ভূমিকা ঈশান কিষাণের। ৪০ বলে ৭৭ রানের বিধ্বংসী ইনিংস উপহার দিয়েছেন এই তরুণ ব্যাটার। স্ট্রাইক রেট ১৯২.৫০। তাঁর ইনিংসে ছিল ১০টি চার এবং ৩টি ছয়।
37
বুমরার ঝুলিতে ২টি উইকেট
১৭৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে, যশপ্রীত বুমরার বোলিংয়ের সামনে পাকিস্তান কার্যত, ভেঙে পড়ে। তিনি নেন ২টি উইকেট এবং খুব কম রান দিয়ে পাকিস্তানের রান রেটকেও রুখে দেন।
ঈশান কিষাণের সঙ্গে তিলক ভার্মার ৮৭ রানের জুটি ম্যাচের মোড়কেই ঘুরিয়ে দেয়। তিলক ব্যাট হাতে ২৫ রান করার পাশাপাশি বল হাতেও একটি গুরুত্বপূর্ণ উইকেট নেন।
57
মাঝের ওভারে বোলারদের দাপট
মাঝের ওভারে অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী এবং হার্দিক পান্ডিয়ার মতো বোলাররা পাকিস্তানি ব্যাটসম্যানদের চাপে রাখেন। চারজন বোলার দুটি করে উইকেট নিয়ে দলের জয় নিশ্চিত করেন।
67
চাপ সামলে সূর্যকুমারের অসাধারণ অধিনায়কত্ব
অধিনায়ক সূর্যকুমার যাদব তাঁর দুর্দান্ত ফিল্ড প্লেসমেন্ট এবং বোলিং পরিবর্তনের মাধ্যমে পাকিস্তানকে চাপে রাখেন। ব্যাট হাতেও তিনি ৩২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।
77
ভারতের জয়ের পাঁচটি কারণ
ঈশান কিষাণের বিধ্বংসী ৭৭ রান। শুরুতেই উইকেট পান যশপ্রীত বুমরা। সেইসঙ্গে, ঈশান কিষাণ এবং তিলক ভার্মার ৮৭ রানের পার্টনারশিপ। চারজন বোলার দুটি করে উইকেট পেয়েছেন।