IND vs PAK T20 World Cup: যশপ্রীত বুমরা আবারও জাত চেনালেন নিজের। দুরন্ত স্পেলে কুপোকাত করলেন পাক ব্যাটারদের। তবে যশপ্রীত একা নন, হার্দিক থেকে বরুণ এবং সঙ্গে অক্ষর! কাকে ছেড়ে কার কথা বলবেন এই ম্যাচে?
IND vs PAK T20 World Cup: বুম বুম বুমরা! গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে উঠতে জানেন যিনি। ভারত তথা গোটা বিশ্বের অন্যতম সেরা পেস বোলার (india vs pakistan t20 world cup 2026)। সেই যশপ্রীত বুমরা আবারও জাত চেনালেন নিজের। দুরন্ত স্পেলে কুপোকাত করলেন পাক ব্যাটারদের। তবে যশপ্রীত একা নন, হার্দিক থেকে বরুণ এবং সঙ্গে অক্ষর! কাকে ছেড়ে কার কথা বলবেন এই ম্যাচে (india-pakistan 20-20 match)?
ভারতীয় বোলারদের দাপট
যে পাকিস্তান মাঠে নামার আগে এতো নাটক, বয়কট এবং হুঙ্কার ছাড়ল, ২২ গজে নামতেই সব শেষ? টিম ইন্ডিয়া মানেই যেন ত্রাসের সঞ্চার ঘটে যায়। হবে নাই বে কেন? মাত্র ১১৪ রানে পাকিস্তানকে অলআউট করে দেওয়ার ক্ষমতা আর কোনও দলের আছে? না নেই। বিশ্ব ক্রিকেটে সেরা একটাই দল। টিম ইন্ডিয়া।
রবিবার সন্ধ্যায়, কলোম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ ম্যাছে মুখোমুখি ভারত বনাম পাকিস্তান। যে ম্যাচটিকে ক্রিকেট বিশ্বে মার্কেটিং-এর বিচারে অন্যতম হাই প্রাইসিং প্রোডাক্ট হিসেবে ধরা হয়। সেই ম্যাচেই ভারত জিতল ৬১ রানে। নেপথ্যে দুর্দান্ত বোলিং। টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে, ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে ইন্ডিয়া। অসাধারণ ব্যাটিং করেন ঈশান কিষাণ। ৪০ বলে ৭৭ রানের ইনিগস খেলেন তিনি। সেইসঙ্গে, নিজেদের প্রমাণ করলেন ভারতীয় বোলাররা।
বুমরার দাপট
জবাবে ব্যাট করতে নেমে, পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১১৪ রান। কার্যত, পাক ব্যাটিং লাইন-আপকে গুঁড়িয়ে দেন ভারতীয় বোলাররা। প্রথম ওভারেই বল করতে আসেন হার্দিক পান্ডিয়া। তিনি তিন ওভার বল করে মাত্র ১৬ রান দেন। ঝুলিতে ২টি উইকেট। ইকোনমি রেট ৫.৩০। হার্দিকের শিকারের তালিকায় আছেন পাক ওপেনার সাহেবজাদা ফারহান এবং উসমান তারিক।
এরপর আসা যাক যশপ্রীত বুমরার কথায়। তিনি বল হাতে রান-আপ নিতেই ছবিটা পরিষ্কার হয়ে যায়। একের পর এক ইয়র্কার। দুই ওভার বল করে মাত্র ১৭ রান দেন তিনি। ইকোনমি রেট ৮.৫০। বুম বুমক বুমরার দাপটে বোল্ড হন পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুব এবং পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘাকেও প্যাভিলিয়নে ফেরান সেই বুমরা।
অন্যদিকে, অক্ষর প্যাটেলও কিছু কম যাননি এই ম্যাচে। চার ওভার হাত ঘুরিয়ে তিনি মাত্র ২৯ রান দিয়েছেন। ইকোনমি রেট ৭.২০। অক্ষরের সংগ্রহেও ২টি উইকেট। বাবর আজমকে আউট করেন তিনি। পাশাপাশি পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার উসমান খানকেও প্যাভিলিয়নে ফেরান তিনি। মনে রাখতে হবে, উসমান খান তখন রীতিমতো ছন্দে। বেশ ভালো খেলছিলেন উসমান। ঠিক তখনই সূর্য বল তুলে দিলেন অক্ষরের হাতে।
আর বাজিমাৎ করলেন অক্ষর প্যাটেল। এমনকি, বরুণ চক্রবর্তীও বেশ ভালো বল করেন। তিন ওভার বল করে মাত্র ১৭ রান দিয়েছেন। তাঁর ঝুলিতেও ২টি উইকেট। ইকোনমি রেট ৫.৭০।
এছাড়া কুলদীপ যাদব এবং তিলক ভার্মাও ১টি করে উইকেট পেয়েছেন। নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে, বেশ দাপুটে বোলিং করেই ম্যাচ জিতে নিয়েছে ভারত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
