IND vs WI T20 WC 2026: আইকনিক ইডেনে মর্যাদার ম্যাচ, ভারত-ওয়েস্ট ইন্ডিজ মহারণের আগে কী বলছে দুই দল?

Published : Mar 01, 2026, 04:19 PM IST
IND vs WI T20 WC 2026

সংক্ষিপ্ত

IND vs WI T20 WC 2026: রবিবার, চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপে সুপার এইটের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ। যে ম্যাচে জিতলেই সোজা সেমিফাইনালে পৌঁছে যাবেন সূর্যকুমার যাদবরা।

IND vs WI T20 WC 2026: পারদ চড়ছে ক্রমশই। সিটি অফ জয় ধীরে ধীরে ‘ফিল দ্য থ্রিল' মুডে প্রবেশ করছে। কারণ, আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। রবিবার, চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপে সুপার এইটের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (IND vs WI T20 WC 2026)। যে ম্যাচে জিতলেই সোজা সেমিফাইনালে পৌঁছে যাবেন সূর্যকুমার যাদবরা।

আইকনিক ইডেনে মর্যাদার ম্যাচ

 

 

কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সের এই ম্যাচ কার্যত, কোয়ার্টার ফাইনাল। আর সেই ম্যাচকে ঘিরে শহরের ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। প্রসঙ্গত, গ্রুপ পর্বের সব ম্যাচ জিতলেও সুপার এইটের প্রথম খেলায় কিছুটা পিছলে যায় টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজিত হলেও জিম্বাবোয়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়ায় ভারত। কার্যত, সেই ম্যাচে ব্যাটাররা রীতিমতো দাপট দেখান। কিন্তু এই কথাও ঠিক যে, বোলাররা অনেক বেশি রান দেন। তবে চলতি বিশ্বকাপের কিছু ম্যাচে বোলারদের ভূমিকাও যথেষ্ট প্রশংসনীয়। এমনকি, ফিল্ডিংও (ind vs wi super 8)। 

আবার ক্যারিবিয়ানদের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। স্লগ ওভারে ব্যাটাররা চালিয়ে খেলে রান তুলে দিচ্ছেন এবং তাদের অন্যতম বড় শক্তি হচ্ছে স্লো বল ও স্পিন বোলিং। ফলে, ইডেনের পিচে ভারতকে সেটা ভাবাচ্ছে। তাছাড়া এমনিতেই টি-২০ ক্রিকেট বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সাফল্য বেশ নজরকাড়া। বিশেষ করে নক-আউট পর্বে। 

তবে পরিসংখ্যান যাই বলুক না কেন, আসল খেলা তো হবে ২২ গজে। নতুন একটা দিন এবং আরও একটা বিশ্বকাপের ম্যাচ। আর ইডেনে সেই হাই-ভোল্টেজ ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে একাধিক বিষয়ে কথা বললেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে এবং ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ ড্যারেন সামি। 

কী বলছেন টিম ইন্ডিয়ার সহকারী কোচ?

ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে জানিয়েছেন, “অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ আমাদের সামনে। ওয়েস্ট ইন্ডিজকে একেবারেই হালকাভাবে নিলে চলবে না। সতর্কতা জরুরি। বিশেষ করে ওদের বোলারদের মোকাবিলা করতে হবে সঠিকভাবে। বিশেষ করে যেভাবে ওরা বোলিং-এ ভ্যারিয়েশন আনে এবং ক্যারিবিয়ানদের স্লো-বলও সাবধানে খেলতে হবে। কিন্তু ছেলেদের বলেছি, ম্যাচটা উপভোগ করো। নিজেদের স্কিলের উপর জোর দাও। আর ইডেনে দারুণ পিচ। হাই স্কোরিং গেম আশা করা যায়। সাহসী ব্যাটিং করতে ব্যাটাররা প্রস্তুত। শক্তিশালী স্ট্রাইক রেট রেখেই ২২ গজে শাসন করবে ছেলেরা।" 

ওয়েস্ট ইন্ডিজের কোচ কী জানালেন?

ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন সামি জানিয়েছেন, "অবশ্যই আমরা বিশ্বকাপ জিততে চাই। এই ধরনের মেগা টুর্নামেন্ট জিততে গেলে কোনও না কোনও পয়েন্টে গিয়ে ভারতকে ফেস করতেই হবে। সেই দিনটাই হচ্ছে রবিবার। নিঃসন্দেহে দারুণ ক্রিকেট খেলতে চাই আমরা এবং হারাতে চাই ভারতকে। আর যদি সেটা হয়, তাহলে আমাদের সংস্কৃতি মেনেই দুর্দান্ত সেলিব্রেশন হবে। হ্যাঁ, শিশির আমাদের কন্ট্রোলে নেই। আমরা সেরা বোলিং করার চেষ্টা করব। টস ৫০-৫০। ইডেনের মতো ঐতিহাসিক মাঠে এই হাই-ভোল্টেজ ম্যাচ খেলার জন্য মুখিয়ে রয়েছি আমরা। ছেলেদের প্র্যাকটিসেও সেই কথাই বলেছি। আমরা একজন বা দুজন ক্রিকেটারকে নিয়ে ভাবছি না। আমরা ১১ জনকে নিয়েই ভাবছি। আমাদের দলের ১১ জন সৈনিক তৈরি আছে। গোটা দল ফোকাসড। আমরা জানি যে, মাঠে নেমে ঠিক কোন কাজটা করতে হবে।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs WI T20 WC 2026: ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে ওঠার লড়াই! কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?
IND vs WI T20 WC 2026: "২০১৬ সাল ভুলে গেলে কিন্তু চলবে না, আবার হবে!" ইডেনে এসে হুঙ্কার ড্যারেন স্যামির