IND vs WI T20 WC 2026: প্রথমত, সেমিফাইনালে যেতে গেলে ভারতকে এই ম্যাচ জিততেই হবে। আর সেই ম্যাচেই ছুটবে রানের ফোয়ারা। এমনটাই ইঙ্গিত দিয়েছেন ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়। 

IND vs WI T20 WC 2026: তৈরি হচ্ছে ইডেন। চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপে সুপার এইটের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার, কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (IND vs WI T20 WC 2026)। যে ম্যাচে জিতলেই সোজা সেমিফাইনালে পৌঁছে যাবেন সূর্যকুমার যাদবরা (ind vs wi super 8)। আর তার আগে ক্রিকেটের নন্দনকান ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে আগ্রহ তুঙ্গে। 

কেমন হচ্ছে ইডেনের পিচ?

প্রথমত, সেমিফাইনালে যেতে গেলে ভারতকে এই ম্যাচ জিততেই হবে। আর সেই ম্যাচেই ছুটবে রানের ফোয়ারা। এমনটাই ইঙ্গিত দিয়েছেন ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়। গ্রুপ পর্বের যে ম্যাচে ২০০-র বেশি রান তোলে স্কটল্যান্ড, সেই পিচেই ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচটি হবে বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, শুক্রবার বিকেলে সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে এসে পিচ পরীক্ষা করে যান। তারপর আউটফিল্ড সহ পুরো মাঠ সাদা প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়। তারপর সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় এবং বিসিসিআই-এর মুখ্য পিচ কিউরেটর আশিস ভৌমিকের বেশ কিছুক্ষণ আলোচনা হয়। 

ইডেনে ছুটবে রানের ফোয়ারা

পিচের দুটি প্রান্ত থেকেই গোটা ২২ গজটি ভালোভাবে পরীক্ষা করেন সৌরভ। এরপর সংবাদসংস্থাকে সুজন মুখোপাধ্যায় জানান " ইডেনের পিচের প্রস্তুতি নিয়ে সৌরভ নিজেও খুব খুশি। চলতি বিশ্বকাপে ইডেনে অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় ম্যাচের পিচই ব্যবহার করা হচ্ছে এই ম্যাচের জন্য। ইডেনের প্রথা মেনেই পিচ তৈরি করা হয়েছে। ভালো রান উঠবে এই ২২ গজে। তেমনই বোলারদের জন্যও কিছু সুবিধা থাকবে।”

তবে ম্যাচে শিশিরের প্রভাব থাকতে পারে। যদিও আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার শিশির পড়ার সম্ভাবনা খুব একটা বেশি নেই। ফলে, এই ম্যাচে টস বিশাল কোনও ফ্যাক্টর নয়। অপরদিকে, কিছুটা শুকনো তথা পিচে শুষ্কতা থাকায় স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। তবে এর আগে ইডেনের পিচ থেকে পেসাররাও ভালোমতো বাউন্সের সাহায্য পেয়েছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।