MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • IND vs WI T20 WC 2026: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলে আসছে না কোনও পরিবর্তন? প্রথম একাদশ বদলের সম্ভাবনা কম

IND vs WI T20 WC 2026: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলে আসছে না কোনও পরিবর্তন? প্রথম একাদশ বদলের সম্ভাবনা কম

IND vs WI T20 WC 2026: জিম্বাবোয়ের বিরুদ্ধে দুরন্ত জয়ের পর ভারতীয় দলের আত্মবিশ্বাস তুঙ্গে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সুপার এইটের ম্যাচে সম্ভবত অপরিবর্তিত একাদশ নিয়েই নামতে চলেছে টিম ইন্ডিয়া।

2 Min read
Author : Subhankar Das
Published : Feb 28 2026, 08:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ
Image Credit : Getty

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ

চলতি টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সুপার এইট পর্বে জিম্বাবোয়েকে হারিয়ে ভারত সেমিফাইনালের দিকে এক পা বাড়িয়ে রেখেছে। ১ মার্চ (রবিবার) সুপার এইটের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলেই ভারতের সেমিফাইনাল নিশ্চিত। জয়ের রাস্তায় ফেরা ভারতীয় দলে কোনও পরিবর্তন হবে কি না, এখন সেটাই আলোচনার বিষয়। 

24
সঞ্জু স্যামসনের জায়গা পাকা?
Image Credit : ANI

সঞ্জু স্যামসনের জায়গা পাকা?

জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলে কামব্যাক করেন সঞ্জু স্যামসন এবং ভালো শুরু করেন। তিনি ঝোড়ো ব্যাটিং করে ১৫ বলে ২৪ রান করেন। তাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচেও তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল। অন্যদিকে, অভিষেক শর্মাও ফর্মে ফিরেছেন। তিনি জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩০ বলে ৫৫ রান করেন, যার মধ্যে ২টি ছক্কা ও ৪টি চার ছিল। তাঁর জায়গাও দলে প্রায় পাকা।

Related Articles

Related image1
IND vs WI T20 WC 2026: টিকিট প্রায় শেষ! কানায় কানায় পূর্ণ হবে ইডেন, হাই-ভোল্টেজ ম্যাচ শেষে চলবে স্পেশ্যাল মেট্রো
Related image2
IND vs WI T20 WC 2026: কলকাতায় পৌঁছে গেলেন হার্দিকরা, পারদ চড়ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের
34
ইশান কিষাণ এবং সূর্যকুমার যাদব
Image Credit : ANI

ইশান কিষাণ এবং সূর্যকুমার যাদব

সঞ্জু স্যামসন ওপেন করায় তিন নম্বরে নামেন ইশান কিষাণ। তিনি জিম্বাবোয়ের বিরুদ্ধে ২৪ বলে ৩৮ রান করেন। এর থেকে একটি বিষয় পরিষ্কার যে, তিনি যে কোনও ব্যাটিং পজিশনে খেলতে দক্ষ। চার নম্বরে নামবেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। বিশ্বকাপে ভালো ফর্মে থাকা সূর্য জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৩ বলে ৩৩ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও এই ফর্ম বজায় থাকবে বলে আশা করা হচ্ছে। তিলক ভার্মার কি জায়গা হবে ফলে? রিঙ্কু সিংয়ের বদলে ছয় নম্বরে তিলক ভার্মাকে নামানো হয়। তিনি জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৬ বলে ৪৪ রান করেন। রিঙ্কুর দলে ফেরা নিশ্চিত না হওয়ায় তিলক ভার্মা সম্ভবত দলেই থাকবেন। সাত নম্বরে শিবম দুবে। ব্যাটিংয়ে ভালো ফর্মে থাকলেও, বোলিংয়ে প্রচুর রান দেওয়ায় তিনি সমালোচিত হচ্ছেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে ২ ওভারে ৪৬ রান দেন তিনি।

44
অক্ষর এবং বরুণ
Image Credit : Getty

অক্ষর এবং বরুণ

জিম্বাবোয়ের বিরুদ্ধে দলে ফিরে অক্ষর প্যাটেল একটি উইকেট নেন। স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে তিনি দলেই থাকবেন। তাই ওয়াশিংটন সুন্দরের সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। অন্যদিকে, সুপার এইট পর্বে বরুণ চক্রবর্তী নিজের সেরাটা দিতে পারেননি। দুটি ম্যাচেই তিনি বেশ কিছু রান দিয়েছেন। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি ভালো পারফর্ম করবেন বলে ভারতীয় সমর্থকরা আশা করছেন। ভারতের সম্ভাব্য একাদশ জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে ভারতের ফাস্ট বোলিং, স্পিন বোলিং এবং ব্যাটিং লাইন-আপ সঠিক কম্বিনেশনে ছিল। তাই মনে করা হচ্ছে প্রথম একাদশে কোনও পরিবর্তন হবে না। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
খেলার খবর
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬

Latest Videos
Recommended Stories
Recommended image1
MI vs KKR: মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং কেকেআর-এর
Recommended image2
IPL 2026: এপ্রিলের শেষপর্যন্ত খেলতে পারবেন না ধোনি, সমস্যায় সিএসকে শিবির
Recommended image3
MI vs KKR: 'কেকেআর রোহিত শর্মার বাদাম হালুয়া দল,' ব্যঙ্গ কৃষ্ণমাচারি শ্রীকান্তের
Recommended image4
MI vs KKR 2026: কলকাতা বনাম মুম্বই হাইভোল্টেজ ম্যাচের প্রথম একাদশ কেমন হতে পারে? একনজরে পিচ রিপোর্ট
Recommended image5
MI vs KKR 2026: ওয়াংখেড়েতে হাড্ডাহাড্ডি লড়াই! মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স মহারণ, এগিয়ে কারা?
Related Stories
Recommended image1
IND vs WI T20 WC 2026: টিকিট প্রায় শেষ! কানায় কানায় পূর্ণ হবে ইডেন, হাই-ভোল্টেজ ম্যাচ শেষে চলবে স্পেশ্যাল মেট্রো
Recommended image2
IND vs WI T20 WC 2026: কলকাতায় পৌঁছে গেলেন হার্দিকরা, পারদ চড়ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved