IND vs ZIM T20 2026: চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপে, সুপার এইটের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে বৃহস্পতিবার, জিম্বাবোয়ের বিরুদ্ধে রানের দুর্গ গড়েছে টিম ইন্ডিয়া (ind vs zim t20 2026)। কার্যত, বিধ্বংসী ব্যাটিং করেছেন অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া এবং তিলক ভার্মা। আর সেই সুবাদেই একাধিক রেকর্ডও গড়ে ফেলেছে ভারত।
এই ম্যাচে নির্ধারিত ২০ ওভারে, ৪ উইকেট হারিয়ে ২৫৬ রান তোলে ভারত (ind vs zim live score)। পরিসংখ্যান বলছে, টি-২০ ক্রিকেটের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। আর চলতি বিশ্বকাপে এটিই সর্বোচ্চ রান কোনও দলের পক্ষে। প্রসঙ্গত, এর আগে গত ২০০৭ সালে, ডারবানে অনুষ্ঠিত হওয়া প্রথম টি-২০ ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেট হারিয়ে ২১৮ রান তোলে ভারত। সেই ম্যাচে ব্রিটিশ বোলার স্টুয়ার্ট ব্রডকে ৬ বলে ৬টি ছক্কা হাঁকান যুবরাজ সিং। তারপর আবার ২০২৬ সালে তৈরি হল নতুন রেকর্ড।
শুধু তাই নয়, ভারতের একটি ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও এই ম্যাচে তৈরি হল। নয়া মাইলস্টোন ছুঁয়ে ফেলল টিম ইন্ডিয়া। শুধু তাই নয়, বিশ্বের টি-২০ খেলিয়ে দেশগুলির মধ্যে এখনও পর্যন্ত যাদের বিরুদ্ধে ভারত খেলেছে, সেই হিসেবে এটি ভারতের সর্বোচ্চ স্কোর।
তবে এই রেকর্ডের পিছনে নিঃসন্দেহে অনেক বড় অবদান অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া এবং তিলক ভার্মার। তাদের বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদেই এই বিরাট রানের দুর্গ খাড়া করতে সক্ষম হল ভারত।
কার্যত, সবাইকে ছাপিয়ে গেলেন অভিষেক শর্মা। কার্যত, বিধ্বংসী ব্যাটিং। জিম্বাবোয়ের বোলাররা এই তরুণ ব্যাটারের সামনে রীতিমতো খেই হারিয়ে ফেলেন। কোথায় বল করবেন, বুঝতেই পারছিলেন না। ৩০ বলে ৫৫ রানের অসাধারণ ইনিংস উপহার দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। স্ট্রাইক রেট ১৮৩.৩৩। অভিষেকের ইনিংসে ছিল ৪টি চার এবং ৪টি ছয়।
অধিনায়ক সূর্যকুমার যাদবও বেশ দাপুটে ব্যাটিং করেন। তিনি খেলেন ১৩ বলে ৩৩ রানের অনবদ্য ইনিংস। পান্ডিয়া খেলেন ২৩ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস এবং তিলক উপহার দেন ১৬ বলে ৪৪ রানের দাপুটে ইনিংস।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।