India vs Netherlands: টানা ৩ ম্যাচে ০ অভিষেক শর্মার, নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারত ১৯৩/৬

Published : Feb 18, 2026, 08:51 PM ISTUpdated : Feb 18, 2026, 09:13 PM IST
Abhishek Sharma Third Consecutive Duck

সংক্ষিপ্ত

India vs Netherlands: চলতি টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) গ্রুপ এ-তে প্রথম তিন ম্যাচ জিতে সুপার এইটের যোগ্যতা অর্জন করেছে ভারতীয় দল। ফলে বুধবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ নেহাতই নিয়মরক্ষার।

DID YOU KNOW ?
চ্যাম্পিয়ন ভারত
২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। এবার খেতাব ধরে রাখাই সূর্যকুমার যাদবদের লক্ষ্য।

Abhishek Sharma: এবারের টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) তিনি ভারতীয় দলের অন্যতম ভরসা হয়ে উঠবেন বলে আশা করা হয়েছিল। কিন্তু একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। এখনও পর্যন্ত তিন ইনিংসে ব্যাটিং করেছেন এই ওপেনার। তিন ইনিংসেই রান করতে পারেননি অভিষেক। বুধবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে (India vs Netherlands) তিন বল খেলে করার আগেই তিনি আউট হয়ে গেলেন। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র (USA) ও পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধেও রান পাননি অভিষেক। তিনি অসুস্থতার জন্য নামিবিয়ার (Namibia) বিরুদ্ধে খেলতে পারেননি। রবিবার সুপার এইট পর্যায়ে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার (South Africa) মুখোমুখি হবে ভারতীয় দল। তার আগে অভিষেকের এই ফর্ম টিম ম্যানেজমেন্টকে চিন্তায় ফেলে দিয়েছে।

শিবম দুবের অর্ধশতরান

ডাচদের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ছয় উইকেট হারিয়ে ১৯৩ রান করল ভারতীয় দল। ওপেনার ঈশান কিষান (Ishan Kishan) ১৮ রান করেন। তিলক ভার্মা (Tilak Varma) ৩১ রান করেন। অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ৩৪ রান করেন। অসাধারণ ব্যাটিং করেন শিবম দুবে (Shivam Dube)। তিনি ৩১ বল খেলে ৬৬ রান করেন। তাঁর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি ও ছয়টি ওভার-বাউন্ডারি। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ২১ বল খেলে ৩০ রান করেন। রিঙ্কু সিং (Rinku Singh) তিন বল খেলে ছয় রান করে অপরাজিত থাকেন।

ভ্যান বিকের ৩ উইকেট

নেদারল্যান্ডসের হয়ে চার ওভার বোলিং করে ৫৬ রান দিয়ে তিন উইকেট নেন লগ্যান ভ্যান বিক (Logan van Beek)। চার ওভার বোলিং করে ১৯ রান দিয়ে জোড়া উইকেট নেন আরিয়ান দত্ত (Aryan Dutt)। চার ওভার বোলিং করে ৩৮ রান দিয়ে এক উইকেট নেন কাইল ক্লেইন (Kyle Klein)। গ্রুপ এ-তে চতুর্থ স্থানে থেকে এই টুর্নামেন্ট থেকে বিদায় নিচ্ছে ডাচরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
টি-২০ বিশ্বকাপে টানা ৪ ম্যাচ জয়ের লক্ষ্যে ভারতীয় দল।
চলতি টি-২০ বিশ্বকাপে গ্রুপ এ-তে টানা চতুর্থ ম্যাচ জেতার লক্ষ্যে মাঠে নেমেছে ভারতীয় দল।
Read more Articles on
click me!

Recommended Stories

Matheesha Pathirana: টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন মাথিসা পাথিরানা, বড় ধাক্কা শ্রীলঙ্কার
T20 World Cup Super 8 Schedule: সুপার এইটে তুলনায় সহজ গ্রুপে টিম ইন্ডিয়া, দেখুন সূচি