India vs Pakistan: রবিবার টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) গ্রুপ এ-র ম্যাচে পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে দিয়েছে ভারতীয় দল। এই ম্যাচ জিতে সুপার এই পর্যায়ের যোগ্যতা অর্জন করল ভারত।

DID YOU
KNOW
?
সুপার এইটে ভারত
পাকিস্তানকে হারিয়ে চলতি টি-২০ বিশ্বকাপে সুপার এইট পর্যায়ের যোগ্যতা অর্জন করেছে ভারতীয় দল।

India beat Pakistan: রবিবার টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারতীয় দল পাকিস্তানকে হারিয়ে দেওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় নানা মিম দেখা যাচ্ছে। অনেকেই পাকিস্তানকে ব্যঙ্গ করছেন। পাকিস্তানের প্রাক্তন লেগ-স্পিনার দানিশ কানেরিয়াও (Danish Kaneria) ব্যঙ্গ করতে ছাড়েননি। তিনি 'এক্স' হ্যান্ডলে পোস্ট করেছেন, ‘বয়কট এর চেয়ে কম বিব্রতকর হত।’ পাকিস্তানের পক্ষ থেকে প্রথমে হুমকি দেওয়া হয়েছিল, তারা টি-২০ বিশ্বকাপে যোগ দেবে না। তারপর বলে, এই টুর্নামেন্টে খেললেও, ভারতের বিরুদ্ধে খেলবে না। কিন্তু শেষপর্যন্ত তারা ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলার কথা জানায়। রবিবার সেই ম্যাচ হল এবং ভারতীয় দল বড় ব্যবধানে জয় পেল। এই ম্যাচের পর অনেকে বলছেন, 'এই কারণেই ভারতের বিরুদ্ধে খেলতে চাইছিল না পাকিস্তান।'

ম্যাচ শেষের আগেই স্টেডিয়াম ছাড়লেন মহসিন নকভি

আইসিসি-র আমন্ত্রণে রবিবার কলম্বোর (Colombo) আর প্রেমদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium) ভারত-পাক ম্যাচ দেখতে হাজির হন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi)। কিন্তু ম্যাচ শেষ হওয়ার আগেই তিনি মাঠ ছাড়েন। ১৭৬ রানের টার্গেট তাড়া করতে নেমে দুই ওভারের মধ্যে ১৩ রানে তিন উইকেট হারায় পাকিস্তান। তখনই ভারতের জয় নিশ্চিত হয়ে যায়। দলের এই ব্যাটিং বিপর্যয় দেখেই স্টেডিয়াম ছাড়েন নকভি। তাঁর এক কালো গাড়িতে চড়ে স্টেডিয়াম ছাড়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেই ব্যঙ্গ করছেন।

Scroll to load tweet…

সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি

ভারতীয় দল ফের পাকিস্তানের বিরুদ্ধে জয় পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানা মিম দেখা যাচ্ছে। বাবর আজমকেও (Babar Azam) ব্যঙ্গ করা হচ্ছে। ভারতের বিরুদ্ধে ফের ব্যর্থ হয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। চার নম্বরে ব্যাটিং করতে নেমে সাত বল খেলে পাঁচ রান করে অক্ষর প্যাটেলের (Axar Patel) বোল্ড হয়ে যান বাবর। ভারতের বিরুদ্ধে তাঁর রেকর্ড খুব খারাপ। এই কারণেই অনেকে তাঁকে ব্যঙ্গ করছেন।

Scroll to load tweet…

Scroll to load tweet…

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।