
2026 ICC Men's T20 World Cup: রবিবার চলতি টি-২০ বিশ্বকাপে সুপার এইট পর্যায়ে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি (India vs South Africa) হওয়ার আগে ছন্দে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ ডি-তে চার ম্যাচেই জয় পেল প্রোটিয়ারা। বুধবার গ্রুপ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে (South Africa vs United Arab Emirates) ছয় উইকেটে জয় পেল দক্ষিণ আফ্রিকা। রবিবার আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। তার আগে এই টুর্নামেন্টে পরপর চার ম্যাচ জিতে দুর্দান্ত ফর্মে প্রোটিয়ারা। তারা ভারতের বিরুদ্ধেও লড়াই করতে পারে। ভারতীয় দলও দুর্দান্ত ফর্মে। ফলে রবিবার আমেদাবাদে অসাধারণ লড়াই দেখা যেতে পারে। গত টি-২০ বিশ্বকাপের (2024 ICC Men's T20 World Cup) চ্যাম্পিয়ন ও রানার্স দলের টক্কর দেখার অপেক্ষায় আমেদাবাদের ক্রিকেটপ্রেমীরা।
বুধবার দিল্লির (Delhi) অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম (Aiden Markram)। প্রথমে ব্যাটিং করতে নেমে অল্প রান করেই থেমে যায় সংযুক্ত আরব আমিরশাহি। তারা ছয় উইকেটে ১২২ রান করে। সবচেয়ে ভালো ব্যাটিং করেন আলিশান শরাফু (Alishan Sharafu)। তিনি ৩৮ বলে ৪৫ রান করেন। তাঁর ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি। অধিনায়ক মহম্মদ ওয়াসিম (Muhammad Waseem) ওপেন করতে নেমে ১২ বলে ২২ রান করেন। অপর ওপেনার আর্যাংশ শর্মা (Aryansh Sharma) ১৩ রান করেন। ১২৩ রানের টার্গেট তাড়া করতে নেমে জয় পেতে দক্ষিণ আফ্রিকার কোনও সমস্যাই হয়নি। ১৩.২ ওভারে চার উইকেট হারিয়ে জয় তুলে নেয় প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকার হয়ে সেরা বোলিং করেন করবিন বশ (Corbin Bosch)। এই পেসার চার ওভার বোলিং করে ১২ রান দিয়ে তিন উইকেট নেন। তিনিই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।