India vs Pakistan: রিচা ঘোষকে ওপেনার হিসেবে ব্যবহার করা হতে পারে, ইঙ্গিত হরমনপ্রীতের

Published : Jun 15, 2026, 03:14 AM IST
India vs Pakistan Women's T20 World Cup 2026

সংক্ষিপ্ত

India Women vs Pakistan Women: রবিবার মহিলাদের টি-২০ বিশ্বকাপে (ICC Women's T20 World Cup 2026) পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে সহজ জয় পেয়েছে ভারতীয় দল। এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন বাংলার উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ (Richa Ghosh)। ম্যাচ শেষ হওয়ার পর তাঁর প্রশংসা করেছেন অধিনায়ক হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur)।

DID YOU KNOW ?
ফের পাকিস্তান-বধ
রবিবার মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে সহজ জয় পেল ভারতীয় দল।

Richa Ghosh: মহিলাদের টি-২০ বিশ্বকাপে (ICC Women's T20 World Cup 2026) ভারতের পরের ম্যাচে কি স্মৃতি মন্ধানার (Smriti Mandhana) সঙ্গে ওপেনার হিসেবে রিচা ঘোষকে (Richa Ghosh) দেখা যাবে? রবিবার ভারত-পাকিস্তান (India Women vs Pakistan Women) ম্যাচের পর সেই ইঙ্গিতই দিলেন ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur)। তিনি বলেছেন, ‘রিচাকে কীভাবে ব্যবহার করব, সেটা আমার হাতে আছে। আমি ওকে প্রথম বল থেকেই ব্যাটিং করতে পাঠাতে চাইব। তবে আমার মনে হয়, ওর বিশেষ ভূমিকা আছে। ও সত্যিই ভালো খেলছে। ও আজ যেভাবে খেলেছে, তাতে আমি সত্যিই খুশি।’

পাকিস্তানের বিরুদ্ধে ঝোড়ো ব্যাটিং রিচার

পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচে ছয় নম্বরে ব্যাটিং করতে নেমে ১৭ বলে ৩৪ রান করেন রিচা। তাঁর ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি। স্মৃতি ৪৪ বলে ৬৮ রান করেন। তিনি নয়টি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি মারেন। স্মৃতি ও রিচার ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদেই ভারতীয় দল নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৭০ রান তুলতে সক্ষম হয়। ১৭১ রানের টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তান ১৭ ওভারে ১০৬ রানে অলআউট হয়ে যায়। এই ব্যাটিংয়ের পরেই রিচাকে ব্যাটিং অর্ডারে উপরের দিকে তুলে আনার বিষয়ে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে নিজের মত স্পষ্ট করে দিলেন হরমনপ্রীত

রিচার স্ট্রোক-প্লে কাজে লাগাতে চাইছে দল

রিচার ব্যাটিংয়ের ধরন টি-২০ ফর্ম্যাটের উপযুক্ত। শিলিগুড়ির এই উইকেটকিপার-ব্যাটার বরাবরই ভয়হীনভাবে স্ট্রোক খেলেন। তিনি দ্রুত রান তুলতে পারেন। পাকিস্তানের বিরুদ্ধেও সেভাবেই ব্যাটিং করলেন এই বাঙালি ক্রিকেটার। তিনি যথন ক্রিজে যান, তখন ভারতীয় দলের স্কোর ১৫০ পেরোবে কি না, সে বিষয়ে সংশয় ছিল। কিন্তু রিচা শুরু থেকেই শট খেলতে থাকেন। তিনি ছন্দ পেয়ে যাওয়ার পর ভারতীয় দল ভালো জায়গায় পৌঁছে যায়। এই কারণেই রিচাকে ওপেনার হিসেবে ব্যবহার না করে ডেথ ওভারে রান তোলার জন্য রেখে দিতে পারেন হরমনপ্রীত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ৬ নম্বরে ব্যাটিং করেন রিচা ঘোষ।
রবিবার মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৬ নম্বরে ব্যাটিং করতে নেমে ভালো পারফরম্যান্স রিচা ঘোষের।
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs PAK Women World Cup 2026: স্মৃতি-রিচা-দীপ্তি! ত্রিফলা নারীশক্তির দাপটে কুপোকাত পাকিস্তান, তিন তারকার পারফরম্যান্স একনজরে
India vs Pakistan: পাকিস্তানের বিরুদ্ধে চমকপ্রদ পারফরম্যান্স, জয় দিয়ে টি-২০ বিশ্বকাপ শুরু ভারতের