India vs Pakistan T20 World Cup: টি-২০ ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে ভারত-পাক মহারণ (india-pakistan match)। রবিবার সন্ধ্যায়, কলোম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। কিন্তু চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি।
নিঃসন্দেহে গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের কাছে সবচেয়ে বেশি উত্তেজনাপূর্ণ একটি লড়াই। আর ব্যবসায়িক দিক দিয়ে দেখতে গেলে, মোস্ট এক্সেপেন্সিভ, হাই প্রাইসিং এবং বিরাট রেভিনিউ আদায় করে নেওয়া একটি ক্রিকেট প্রোডাক্ট (icc t20 world cup)। তবে এই ম্যাচ কি হবে? কিন্তু যদি খেলা না হয়, তাহলে বিষয়টা কীরকম হতে পারে?
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় ৫০-৬৫%। অর্থাৎ, ম্যাচ শুরুর আগে থেকেই বৃষ্টিতে ভিজে যেতে পারে মাঠ। কিন্তু সেক্ষেত্রে পরে বৃষ্টি থেমে গেলেও, সুপার সপার দিয়ে মাঠ শোকানো এবং আউটফিল্ডকে শুকনো করে মাঠকে খেলার উপযোগী করে তোলা তথা মাঠের জলনিকাশি ব্যবস্থা, এই সবকিছু নিয়েই ভাবতে হচ্ছে আইসিসি-কে।
টি-২০ ক্রিকেটের নিয়ম বলছে, ম্যাচ হতে পারে তখনই, যদি দুটি দল ন্যূনতম পাঁচ ওভার করে ব্যাট করতে পারে। না, গ্রুপ পর্যায়ের ম্যাচের জন্য কোনও রিজ়ার্ভ ডে রাখা হয়না। তাই পরেরদিন তথা সোমবার, ম্যাচ হওয়ার কোনও কথাই নেই। বৃষ্টির কথা মাথায় রেখে আইসিসি এক ঘণ্টার অতিরিক্ত স্লট ধরে রেখেছে।
এমনিতে রবিবার, ম্যাচ শুরু হওয়ার কথা সন্ধ্যা ৭টায়। কিন্তু বৃষ্টিতে খেলা শুরু করা না গেলে, অপেক্ষা করা হবে। শেষ কাট অফ টাইম রাত ১০.১০ মিনিট। তখন দুই দল পাঁচ ওভার করে খেলবে। কিন্তু তারপরেও যদি খেলা শুরু করা না যায়, তাহলে ভারত এবং পাকিস্তান দুই দলই ১ পয়েন্ট করে পাবে।
তখন দুই দলের পয়েন্ট গিয়ে দাঁড়াবে ৫। সেক্ষেত্রে ভারত এবং পাকিস্তান, দুই দেশই সুপার এইট রাউন্ডে পৌঁছে যাবে। তবে শেষ মুহূর্তের আপডেট অনুযায়ী, কলম্বোয় রাত ৯টার পর বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। আইসিসি-র সহযোগী ওয়েদার এক্সপার্ট সংস্থা জানাচ্ছে, রাতের দিকে কলম্বোয় বৃষ্টির সম্ভাবনা মাত্র ১০%।
তাই ক্রিকেটপ্রেমী জনতা ভারত-পাক মহারণ ঘিরে আশায় বুক বাঁধতেই পারেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।