
Women's Asia Cup 2026: বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মহিলাদের এশিয়া কাপ ২০২৬-এর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (Asian Cricket Council)। ঘোষিত সূচি অনুযায়ী, বহু প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ (India vs Pakistan) অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর। এই ম্যাচ হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Stadium)। আট দলের এই টুর্নামেন্টে গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং চায়না। অন্যদিকে গ্রুপ ‘বি’-তে খেলবে শ্রীলঙ্কা, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহী ও ইন্দোনেশিয়া। ২৮ অগাস্ট থাইল্যান্ড ও হংকং চায়নার ম্যাচ দিয়ে মহিলাদের এশিয়া কাপ শুরু হবে। এটি হবে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ফর্ম্যাটে অনুষ্ঠিত মহিলাদের এশিয়া কাপের ষষ্ঠ আসর।
মহিলাদের এশিয়া কাপে ভারত নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৩০ আগস্ট। এই ম্যাচে ভারতের প্রতিপক্ষ থাইল্যান্ড। এরপর ৩ সেপ্টেম্বর হংকং চায়নার মুখোমুখি হবে ভারত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৫ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। অন্যদিকে, পাকিস্তান তাদের অভিযান শুরু করবে ১ সেপ্টেম্বর থাইল্যান্ডের বিরুদ্ধে। এরপর ৫ সেপ্টেম্বর ভারতের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচ খেলার পর ৭ সেপ্টেম্বর হংকং চায়নার বিরুদ্ধে খেলে গ্রুপ পর্ব শেষ করবে পাকিস্তান। সব ম্যাচই দুবাইয়ে স্থানীয় সময় সন্ধে সাড়ে ছ'টায় ফ্লাডলাইটে শুরু হবে। টুর্নামেন্টের দুই সেমি-ফাইনাল অনুষ্ঠিত হবে ১০ ও ১১ সেপ্টেম্বর। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর।
২৮ আগস্ট: থাইল্যান্ড বনাম হংকং চায়না
২৯ আগস্ট: শ্রীলঙ্কা বনাম ইউএই
৩০ আগস্ট: ভারত বনাম থাইল্যান্ড
৩১ আগস্ট: বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া
১ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম থাইল্যান্ড
২ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম ইন্দোনেশিয়া
৩ সেপ্টেম্বর: ভারত বনাম হংকং চায়না
৪ সেপ্টেম্বর: ইউএই বনাম ইন্দোনেশিয়া
৫ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান
৬ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ
৭ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম হংকং চায়না
৮ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম ইউএই
১০ সেপ্টেম্বর: প্রথম সেমি-ফাইনাল
১১ সেপ্টেম্বর: দ্বিতীয় সেমি-ফাইনাল
১৩ সেপ্টেম্বর: ফাইনাল
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।