Asian Cricket Council: আগামী বছরের এশিয়া কাপের (2027 Asia Cup) প্রস্তুতি শুরু করে দিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। বাংলাদেশে (Bangladesh) হতে চলেছে এশিয়া কাপ। এই বহুদেশীয় টুর্নামেন্ট আয়োজনের জন্য তৈরি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)। একাধিকবার ভারতীয় দলের বাংলাদেশ সফর বাতিল হয়েছে। তবে এশিয়া কাপে খেলতে যেতে পারে ভারত।
KNOW
Asia Cup 2027: ২০২৭ সালের ১৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত বাংলাদেশে (Bangladesh) হতে চলেছে এশিয়া কাপ। মীরপুর (Mirpur), চট্টগ্রাম (Chattogram) ও সিলেটে (Sylhet) হবে ম্যাচ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) নিরাপত্তা বিষয়ক কমিটির চেয়ারম্যান সাঈদ ইব্রাহিম আহমেদ জানিয়েছেন, এশিয়া কাপের প্রস্তাবিত তিন কেন্দ্রের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (Asian Cricket Council)। বিসিবি এশিয়া কাপ আয়োজনের বিষয়ে বিস্তারিত পরিকল্পনা করছে। সাঈদ জানিয়েছেন, ‘আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এসিসি। আমাদের কাছ থেকে এশিয়া কাপের প্রস্তাবিত তিন কেন্দ্রের বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। আমাদের আশা, আগামী কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।’

এশিয়া কাপের জন্য ভাবা হচ্ছে বগুড়ার নাম
সাঈদ আরও জানিয়েছেন, ‘এশিয়া কাপের জন্য বগুড়া (Bogura) কেন্দ্রের কথাও ভাবা হচ্ছে। আমরা বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়াম (Shaheed Chandu Stadium) যত দ্রুত সম্ভব তৈরি করে ফেলার চেষ্টা করছি। তবে আপাতত ঢাকা (Dhaka), সিলেট ও চট্টগ্রাম কেন্দ্রের উপরেই জোর দেওয়া হচ্ছে। এই তিন কেন্দ্রকে এশিয়া কাপের জন্য তৈরি করা হচ্ছে।’
বাংলাদেশে ১১ বছর পর এশিয়া কাপ
বাংলাদেশে শেষবার এশিয়া কাপ হয়েছিল ২০১৬ সালে। সেবার টি-২০ ফর্ম্যাটে হয়েছিল এই টুর্নামেন্ট। আগামী বছরের এশিয়া কাপ আয়োজন সফল হবে বলেই আশা করছেন সঈদ। তিনি বলেছেন, ‘আমরা আশা করছি, এশিয়া কাপের প্রস্তাবিত সব কেন্দ্রেই অন্তত একটি করে ম্যাচ হবে। এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর আমরা বিস্তারিত তথ্য জানাতে পারব। আমরা আশাবাদী যে এত বছর পর বাংলাদেশে ফিরবে এশিয়া কাপ। আমরা ক্রিকেটপ্রেমীদের সফল টুর্নামেন্ট উপহার দিতে পারব।’
কী করবে বিসিসিআই?
গত কয়েক বছরে ভারত ও বাংলাদেশের ক্রিকেট-সম্পর্কের অবনতি হয়েছে। ফলে বিসিসিআই (BCCI) এশিয়া কাপে বাংলাদেশে দল পাঠাবে কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


