India vs South Africa: দল অপরিবর্তিত ভারতের, টসে জিতে প্রথমে ব্যাটিং দক্ষিণ আফ্রিকার

Published : Feb 22, 2026, 06:43 PM ISTUpdated : Feb 22, 2026, 07:11 PM IST
India vs South Africa

সংক্ষিপ্ত

India vs South Africa: চলতি টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) সুপার এইট পর্যায়ে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ভারতীয় দল। দুই দলই গ্রুপ পর্যায়ে চার ম্যাচেই জয় পেয়েছে। ফলে এই ম্যাচ জমজমাট হতে চলেছে।

DID YOU KNOW ?
টানা ৪ ম্যাচে জয় ভারতের
এবারের টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্যায়ে ৪ ম্যাচেই জয় পেয়েছে ভারতীয় দল। এখন চলছে সুপার এইট পর্যায়ের খেলা।

2026 ICC Men's T20 World Cup: টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) টসে হেরে প্রথমে ফিল্ডিং করছে ভারতীয় দল। এই ম্যাচে ভারতীয় দলে কোনও বদল হয়নি। গত ম্যাচে যে দল খেলেছিল, সেই দলই খেলছে। দক্ষিণ আফ্রিকা দলে অবশ্য চার বদল হয়েছে। বোলিং বিভাগের শক্তি বাড়ানোর চেষ্টা করেছে প্রোটিয়ারা। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) জানিয়েছেন, তিনি টসে জিতলে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্তই নিতেন। কিন্তু টসে হেরে যাওয়াতে কোনও সমস্যা হবে না বলেই আশা করছেন। ভারতীয় দল গত ম্যাচেও আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) খেলেছিল। ফলে এখানকার পরিবেশ-পরিস্থিতি এবং পিচের অবস্থার সঙ্গে পরিচিত তাঁরা। এই ম্যাচে সেই সুযোগ নিতে চাইছে ভারত।

২ দলের হয়ে কারা খেলছেন?

এই ম্যাচে ভারতীয় দলের হয়ে খেলছেন- অভিষেক শর্মা (Abhishek Sharma), ঈশান কিষান (Ishan Kishan) (উইকেটকিপার), তিলক ভার্মা (Tilak Varma), সূর্যকুমার (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), শিবম দুবে (Shivam Dube), রিঙ্কু সিং (Rinku Singh), ওয়াশংটন সুন্দর (Washington Sundar), আর্শদীপ সিং (Arshdeep Singh), জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলছেন- এইডেন মার্করাম (Aiden Markram) (অধিনায়ক), কুইন্টন ডি কক (Quinton de Kock), রায়ান রিকেলটন (Ryan Rickelton), ডেওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis), ডেভিড মিলার (David Miller), ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs), মার্কো জ্যানসেন (Marco Jansen), করবিন বশ (Corbin Bosch), কেশব মহারাজ (Keshav Maharaj), কাগিসো রাবাডা (Kagiso Rabada) ও লুঙ্গি এনগিডি (Lungi Ngidi)।

অভিষেকের ফর্ম নিয়ে চিন্তা

চলতি টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত তিন ইনিংসে ব্যাটিং করে রান পাননি অভিষেক। ভারতের এই ওপেনার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফর্মে ফিরতে মরিয়া। তাঁর উপর ভরসা করছে টিম ম্যানেজমেন্ট। এই ভরসার যোগ্য মর্যাদা দিতে চান অভিষেক।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
পরপর ৩ ম্যাচে ০ রানে আউট হয়ে গিয়েছেন অভিষেক শর্মা।
চলতি টি-২০ বিশ্বকাপে পরপর ৩ ম্যাচে ০ রানে আউট হয়ে গিয়েছেন ভারতীয় দলের ওপেনার অভিষেক শর্মা।
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA T20: বদলা নেবে দক্ষিণ আফ্রিকা নাকি ভারতের দাপট? সুপার এইটে মহারণ
MS Dhoni: এবারের আইপিএল-এর আগেই অবসর ধোনির? মুখ খুললেন চেন্নাই সুপার কিংস সিইও