IND vs SL Test 2026: কলম্বোতে রবিবার থেকে শুরু হয়েছে ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় টেস্ট (IND vs SL Test 2026)। ইতিমধ্যেই প্রথম টেস্টটি জিতে চালকের আসনে রয়েছে টিম ইন্ডিয়া। আপাতত চতুর্থ দিনের শেষে, শ্রীলঙ্কা এগিয়ে আছে মাত্র ১৬ রানে। পরিস্থিতি যেদিকে আছে, তাতে ভারত যদি শেষদিন দ্রুত উইকেট তুলে নিতে পারে, তাহলে কম রানের লক্ষ্যমাত্রা পাবে। তাই জয় অসম্ভব নয় (india vs sri lanka live score)।
টসে জিতে এই ম্যাচে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। আর প্রথমে ব্যাট করতে নেমে রীতিমতো রানের পাহাড় গড়ল তারা। ওপেনার যশস্বী জয়সওয়াল করেন ৪৫ রান এবং দলের আরেক ওপেনার কেএল রাহুলের ঝুলিতে ১৮ রান। পাশাপাশি মিডল অর্ডারে ব্যাট করতে নেমে এই ম্যাচেও বড় অবদান রাখেন দেবদূত পাডিক্কাল। দ্বিতীয় টেস্টেও অসাধারণ সেঞ্চুরি উপহার দিলেন তিনি এবং খেললেন ১১৭ রানের অনবদ্য ইনিংস (ind vs sl 2nd test)। অন্যদিকে, অধিনায়ক শুভমান গিল করেন ৫০ রান, দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থের সংগ্রহে ৬৩ রান এবং রবীন্দ্র জাদেজার ঝুলিতে ৪৩ রান। ধ্রুভ জুরেলের কথা আলাদা করে বলতেই হয়।
Rain brings an early end to Day 4!
Sri Lanka 229/6 in the 2nd innings, lead by 16 runs.
Scorecard ▶️ https://t.co/r9FgXSdsMf#TeamIndia | #SLvIND pic.twitter.com/zpYEUDEU2Z— BCCI (@BCCI) August 26, 2026
IND vs SL Test 2026: ভারত-শ্রীলঙ্কা টেস্টের তৃতীয় দিনের পর কী বলছেন দলের বোলিং কোচ মর্নি মরকেল?
তাঁর স্মার্ট ব্যাটিং টিম ইন্ডিয়াকে আরও শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেয়। ১১৫ রানের অপরাজিত ইনিংস খেলেন জুরেল। তাঁর এই সেঞ্চুরির সুবাদেই অনেকটা রান বাড়িয়ে নেয় ভারত। তবে সারাংশ জৈন খুব একটা সুবিধা করতে পারলেন না। মাত্র ৬ রানেই প্যাভিলিয়নে ফিরে যান তিনি। মানব সুথার করেন ১৮ রান এবং মহম্মদ সিরাজ ৩ রান যোগ করেন স্কোরবোর্ডে। প্রসিধ কৃষ্ণা ৪ রানে অপরাজিত থাকেন। শেষপর্যন্ত, ৯ উইকেট হারিয়ে ৫০৩ রান তোলার পর, প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ভারত। এক্ষেত্রে তিনটি পার্টনারশিপের কথা উল্লেখ করতেই হয়। শুভমান গিল এবং দেবদূত পাডিক্কালের ১২০ রানের জুটি, রবীন্দ্র জাদেজা এবং দেবদূত পাডিক্কালের ৭৪ রানের জুটি ও ঋষভ পন্থ এবং ধ্রুভ জুরেলের ১১২ রানের পার্টনারশিপ।
শ্রীলঙ্কার হয়ে ৪ উইকেট নেন অসিথা ফার্নান্দো। দুটি করে উইকেট পেয়েছেন প্রবাথ জয়সূর্য এবং কেশরা নুওয়ান্থা। একটি উইকেট নেন লাহিরু কুমারা। জবাবে ব্যাট করতে নেমে, মাত্র ২৯০ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ওপেনার লাহিরু উদারা করেন মাত্র ১ রান, আরেক ওপেনার কামিল মিশারার সংগ্রহে মাত্র ১৯ রান এবং প্রভাত জয়াসূর্য ফিরে যান ২ রান করে। এছাড়া কামিন্দু মেন্ডিসের ঝুলিতে ৩২ রান, অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা মাত্র ৮ রান যোগ করেন স্কোরবোর্ডে, উইকেটরক্ষক-ব্যাটার নিরোশান ডিকভেলা কোনও রানই করতে পারেননি, কেশারা নুওয়ান্থা করেন মাত্র ১৮ রান এবং লাহিরু কুমারা ১২ রানে ও অসিথা ফার্নান্দো ১ রানে আউট হন। ফলে, বোঝাই যাচ্ছে যে, ভারতীয় বোলিং লাইন-আপের সামনে রীতিমতো মুখ থুবড়ে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন-আপ।
তবে তার মাঝেও কিছুটা লড়াই করেন পাসিন্ধু সুরিয়াবান্দারা এবং সোনাল দিনুশা। সুরিয়াবান্দারা খেলেন ৮০ রানের ইনিংস এবং দিনুশা সেঞ্চুরি করেন। তাঁর সংগ্রহে ১০৩ রান। তবে তারপরেও ফলো-অন বাঁচাতে পারেনি শ্রীলঙ্কা। মাত্র ২৯০ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। ভারতের হয়ে এই ম্যাচেও ভালো বোলিং করেন মানব সুথার। তিনি নেন ৩টি উইকেট। পাশাপাশি প্রসিধ কৃষ্ণাও তিনটি উইকেট পেয়েছেন। দুটি উইকেট নেন সারাংশ জৈন এবং একটি করে উইকেট পান মহম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজা। ফলো-অন খেয়ে ফের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে তারা। তবে সেখানেও বিপর্যয়। ওপেনার লাহিরু উদারা প্যাভিলিয়নে ফিরে যান মাত্র ৩ রানে, আরেক ওপেনার কামিল মিশারার সংগ্রহে ৩২ রান এবং অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভার ঝুলিতে ২৩ রান। পাসিন্ধু সুরিয়াবান্দারা এই ইনিংসেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। খেলেন ৯২ রানের লড়াকু ইনিংস এবং তাঁর সঙ্গে কামিন্দু মেন্ডিস ৫৫ রান যোগ করেন স্কোরবোর্ডে।
উইকেটকিপার-ব্যাটার নিরোশান ডিকভেলা এই ইনিংসেও খুব একটা সুবিধা করতে পারেননি। তাঁর ঝুলিতে মাত্র ৬ রান। আপাতত চতুর্থ দিনের শেষে, শ্রীলঙ্কার স্কোর ৬ উইকেট হারিয়ে ২২৯ রান। লঙ্কাবাহিনীর ১৬ রানে লিড রয়েছে। তবে এই দুর্বল ব্যাটিং লাইন-আপ নিয়ে লড়াই করা বেশ কঠিন। তাই খেলার শেষদিন, টিম ইন্ডিয়া যদি দ্রুত চারটি উইকেট তুলে নিতে পারে, তাহলে রানের লক্ষ্যমাত্রা অনেকটাই কম হবে। সেক্ষেত্রে জয় শুধুই সময়ের অপেক্ষা। তবে বৃষ্টির ভ্রুকুটি বাড়তি চিন্তার কারণ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।