MS Dhoni: সিএসকে ম্যানেজমেন্টের সঙ্গে মতানৈক্য! কী সিদ্ধান্ত নেবেন ধোনি?

Published : Aug 26, 2026, 03:42 PM IST
MS Dhoni

সংক্ষিপ্ত

MS Dhoni News: এ বছরের আইপিএল-এ (IPL 2026) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে কোনও ম্যাচেই খেলেননি প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি আগামী বছরের আইপিএল-এ খেলবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। কারণ, সিএসকে ম্যানেজমেন্টের সঙ্গে তাঁর মতপার্থক্য তৈরি হয়েছে।

DID YOU KNOW ?
ধোনিকে নিয়ে জল্পনা
মহেন্দ্র সিং ধোনি আইপিএল-এ আর কোনও ম্যাচ খেলবেন কি না, সে বিষয়ে জল্পনা শুরু হয়েছে।

MS Dhoni-Chennai Super Kings: ফ্র্যাঞ্চাইজির মালিকানার অংশ নিয়ে চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্টের সঙ্গে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মতপার্থক্য তৈরি হয়েছে। ২০০৮ সালে আইপিএল-এর শুরু থেকেই এই দুই নাম কার্যত সমার্থক হয়ে উঠেছে। সম্প্রতি ধোনি এই আইপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে নিজের সম্পর্ক আরও মজবুত করতে দলের মালিকানায় অংশীদারিত্ব কেনার উদ্যোগ নিয়েছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু অংশীদারিত্বের শর্ত নিয়ে ধোনি ও সিএসকে ম্যানেজমেন্টের মধ্যে সমঝোতা হয়নি। ফলে দু'পক্ষের সম্পর্কে ফাটল তৈরি হয়েছে। ধোনি প্রথমে ফ্র্যাঞ্চাইজির ২৫ শতাংশ শেয়ার কিনতে চেয়েছিলেন। কিন্তু দলের মালিকপক্ষ তাঁকে মাত্র তিন শতাংশ শেয়ার দেওয়ার প্রস্তাব দেয়। এরপর ধোনি তাঁর দাবি কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনলেও, সিএসকে ম্যানেজমেন্ট পাল্টা মাত্র চার শতাংশ শেয়ারের প্রস্তাব দেয়। শেষপর্যন্ত ধোনি ১৮ শতাংশ অংশীদারিত্বে রাজি হন বলে জানা গিয়েছে। কিন্তু সিএসকে ম্যানেজমেন্টের চূড়ান্ত প্রস্তাব ছিল মাত্র ৫.৫ শতাংশ শেয়ার। ফলে আলোচনার আর অগ্রগতি হয়নি।

সিএসকে-র হয়ে আর খেলবেন ধোনি?

এক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, ধোনি সিএসকে-র অংশীদারিত্ব কিনতে চেয়েছিলেন। তিনি বিনামূল্যে এটি চাইছিলেন না। কিন্তু সিএসকে ম্যানেজমেন্ট বিষয়টি অন্যভাবে দেখেছিল। ফলে ২০২৭ সালের আইপিএল-এর আগে ধোনি ও সিএসকে-র সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। ধোনি আগামী আইপিএল-এ খেলবেন কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে।

ধোনি না খেললে আইপিএল-এ অন্যতম বর্ণময় অধ্যায় শেষ হবে

২০০৮ সাল থেকে এখনও পর্যন্ত আইপিএল-এ যত মরসুমে খেলেছে সিএসকে, সব মরসুমেই দলের সঙ্গে যুক্ত থেকেছেন ধোনি। এই কিংবদন্তির নেতৃত্বে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে পাঁচবার আইপিএল জিতেছে সিএসকে। ধোনিই এই ফ্র্যাঞ্চাইজির হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন। তিনি এ বছরের আইপিএল চলাকালীন কাফ মাসলের চোটে ভুগছিলেন। এই কারণে খেলতে পারেননি। তারপরেও তিনি এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত থাকবেন বলে আলোচনা চলছিল। কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০০৮
২০০৮ থেকে সিএসকে-র হয়ে খেলছেন মহেন্দ্র সিং ধোনি।
২০০৮ সালের আইপিএল থেকে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মহেন্দ্র সিং ধোনি। তবে ভবিষ্যতে তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে।
Read more Articles on
click me!

Recommended Stories

ICC Champions League: আইসিসি-কে কড়া বার্তা দিল ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া, ফিরছে না চ্যাম্পিয়ন্স লিগ টি-২০?
IND vs WI T20 Series: জুয়েল অ্যান্ড্রুর চোট! ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির জাঙ্গু