India vs West Indies: অভিষেক-ঈশানের ঝোড়ো ব্যাটিং, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে জয় ভারতের

Published : Oct 12, 2026, 12:14 AM IST
India vs West Indies Third T20 Match

সংক্ষিপ্ত

India vs West Indies T20 Series: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজ জয়ের পর এবার টি-২০ সিরিজেও জয় পাওয়ার পথে ভারতীয় দল। রবিবার তৃতীয় টি-২০ ম্যাচ জিতে সিরিজে ২-১ এগিয়ে গেল ভারত। বাকি দুই ম্যাচের মধ্যে একটিতে জয় পেলেই সিরিজ দখল করবে ভারতীয় দল।

DID YOU KNOW ?
অভিষেকের নতুন রেকর্ড
আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ব্যাটারদের মধ্যে দ্রুততম ২০০০ রান পূর্ণ করে নতুন রেকর্ড গড়েছেন অভিষেক শর্মা।

India vs West Indies Third T20I: বোলিং বিভাগের সমস্যা পুরোপুরি না মিটলেও, জয়ে ফিরল ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে হারের পর রবিবার তৃতীয় ম্যাচ জিতে সিরিজে ২-১ এগিয়ে গেল ভারত। এদিন ইন্দোরের (Indore) হোলকার স্টেডিয়ামে (Holkar Stadium) ১৪ রানে জয় পেল ভারতীয় দল। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ (Shai Hope)। প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় দল ২২৩ রান করে। রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ সাত উইকেট হারিয়ে ২০৯ রান করে। ৪৪ রান দিয়ে তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। এই পেসারকে কেন ম্যাচের সেরা বেছে নেওয়া হল, তা অবশ্য স্পষ্ট নয়।

ফের ভারতের ব্যাটারদের দাপট

এদিন ঝোড়ো ব্যাটিং করেন ভারতীয় দলের ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) এবং তিন নম্বরে ব্যাটিং করতে নামা ঈশান কিষান (Ishan Kishan)। অভিষেক ৩০ বলে ৬৯ রান করেন। ঈশান ১৮ বলে ৩৭ রান করেন। তিলক ভার্মা (Tilak Varma) ১৬ বলে ২৮ রান করেন। নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) ১৪ বলে ২১ রান করেন। অক্ষর প্যাটেল (Axar Patel) ১৪ বলে ২০ রান করেন। আর্শদীপ আট বলে ১১ রান করেন।

লড়াই করেও হার ক্যারিবিয়ানদের

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেনার কামিল পুরাণ (Kamil Pooran) ২৭ বলে ৪২ রান করেন। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে শিমরন হেটমায়ার (Shimron Hetmyer) ২৬ বলে ৪৩ রান করেন। শেরফেন রাদারফোর্ড (Sherfane Rutherford) ২০ বলে ৩২ রান করেন। কুয়েন্টিন স্যাম্পসন (Quentin Sampson) ১৫ বলে ২১ রান করেন। শামার স্প্রিঞ্জার (Shamar Springer) শেষদিক দারুণ লড়াই করেন। তিনি ১১ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন। আর্শদীপের তিন উইকেটের পাশাপাশি নমন ধীর (Naman Dhir) ৩৯ রান দিয়ে জোড়া উইকেট নেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২
ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজে ২ ম্যাচ বাকি।
ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজে ৩ ম্যাচ হয়ে গিয়েছে। এই সিরিজে ২ ম্যাচ বাকি।
Read more Articles on
click me!

Recommended Stories

Abhishek Sharma: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ১৮ বলে ৫০, নতুন রেকর্ড অভিষেক শর্মার
Tilak Varma Runout: এ কী, এ কী! তিলক ভর্মার রান আউট দেখে তাজ্জব সবাই, দেখুন ভিডিও