MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • Abhishek Sharma: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ১৮ বলে ৫০, নতুন রেকর্ড অভিষেক শর্মার

Abhishek Sharma: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ১৮ বলে ৫০, নতুন রেকর্ড অভিষেক শর্মার

India vs West Indies: টি-২০ ফর্ম্যাটে অত্যন্ত বিপজ্জনক ব্যাটার ভারতীয় দলের ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। রবিবার ইন্দোরের (Indore) হোলকার স্টেডিয়ামে (Holkar Stadium) আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন এই ব্যাটার।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Oct 11 2026, 11:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
সূর্যকুমার যাদবের রেকর্ড ভেঙে আন্তর্জাতিক টি ২০ ফর্ম্যাটে নতুন নজির অভিষেক শর্মার
Image Credit : x

সূর্যকুমার যাদবের রেকর্ড ভেঙে আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে নতুন নজির অভিষেক শর্মার

অভিষেক শর্মার নতুন রেকর্ড

পুরুষদের আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে দ্রুততম ২০০০ রান করে নতুন রেকর্ড গড়লেন ভারতীয় দলের তরুণ ওপেনার অভিষেক শর্মা। তিনি প্রাক্তন অধিনায়ক সূর্যকুমার যাদবের রেকর্ড ভেঙে দিলেন। রবিবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে এই রেকর্ড গড়লেন অভিষেক। তিনি ১০২৪ বলে ২০০০ পূর্ণ করলেন।

DID YOU
KNOW
?
ইন্দোরে জয় ভারতের
ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ জয় পেয়ে সিরিজে ২-১ এগিয়ে গেল ভারতীয় দল।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে সূর্যকুমার যাদবের চেয়ে অনেক কম বল খেলে ২০০০ রান অভিষেক শর্মার
Image Credit : ANI

আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে সূর্যকুমার যাদবের চেয়ে অনেক কম বল খেলে ২০০০ রান অভিষেক শর্মার

সূর্যকুমারকে পিছনে ফেলে দিলেন অভিষেক

টি-২০ ফর্ম্যাটে ভারতের পুরুষ দলের প্রাক্তন অধিনায়ক সূর্যকুমার যাদব ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিকেবেরহায় দ্রুততম ২০০০ রানের রেকর্ড গড়েন। তিনি আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ১১৬৪ বল খেলে ২০০০ পূর্ণ করেন। তাঁর চেয়ে অনেক কম বল খেলে নতুন রেকর্ড গড়লেন সূর্যকুমার।

১০২৪
১০২৪ বলে ২০০০ রান পূর্ণ করে রেকর্ড অভিষেক শর্মার।
আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ১০২৪ বল খেলে ২০০০ রান করে নতুন রেকর্ড গড়লেন অভিষেক শর্মা।

Related Articles

Related image1
Shreyas Iyer: শ্রেয়াসের অপরাজিত শতরান, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে জয় ভারতের
Related image2
India vs West Indies: শাই হোপের অপরাজিত শতরান, টি-২০ সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ
37
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে ১৮ বলে অর্ধশতরান অভিষেক শর্মার
Image Credit : X/BCCI

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে ১৮ বলে অর্ধশতরান অভিষেক শর্মার

১৮ বলে ৫০ অভিষেক শর্মার

রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে ওপেন করতে নেমে মাত্র ১৮ বলে অর্ধশতরান পূর্ণ করেন অভিষেক শর্মা। তিনি শেষপর্যন্ত ৩০ বলে ৬৯ রান করে আউট হয়ে যান। তাঁর ইনিংসে ছিল ছয়টি বাউন্ডারি ও পাঁচটি ওভার-বাউন্ডারি। এই সিরিজে প্রথমবার অর্ধশতরান করলেন অভিষেক। তিনি আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ১৪-তম অর্ধশতরান করলেন।

47
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে আক্রমণাত্মক ব্যাটিং অভিষেক শর্মার
Image Credit : X/BCCI

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে আক্রমণাত্মক ব্যাটিং অভিষেক শর্মার

অভিষেক শর্মার ঝোড়ো ব্যাটিং

রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে ভারতের ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন অভিষেক শর্মা। দ্বিতীয় ওভারেই রস্টন চেজের বলে পরপর দু'টি ছক্কা হাঁকান তিনি। এর মধ্যে কভারের উপর দিয়ে তাঁর ভিতর থেকে বাইরে বেরিয়ে আসা শটটি ছিল অনবদ্য। সেই ওভারেই কভার-পয়েন্ট দিয়ে বাউন্ডারি মেরে ক্যারিবিয়ান বোলারদের উপর চাপ বাড়ান অভিষেক। তাঁর ব্যাটিংয়ে শুরুতেই চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

57
ঈশান কিষানের সঙ্গে জুটি বেঁধে ভারতীয় দলের রান বাড়িয়ে নিয়ে যান অভিষেক শর্মা
Image Credit : XBCCI

ঈশান কিষানের সঙ্গে জুটি বেঁধে ভারতীয় দলের রান বাড়িয়ে নিয়ে যান অভিষেক শর্মা

অভিষেক-ঈশানের জুটিতে দিশেহারা ক্যারিবিয়ানরা

সঙ্গী ওপেনার সঞ্জু স্যামসন ছয় বল খেলে তিন রান করে আউট হয়ে যাওয়ার পর ঈশান কিষাণের সঙ্গে জুটি বাঁধেন অভিষেক শর্মা। মাত্র ২০ বলে অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন তাঁরা। এই জুটির আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভারতীয় দলের রানের গতি বেড়ে যায়। এই জুটি ৪০ বলে ১০৮ রান যোগ করে। ১৮ বলে ছয়টি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারির সাহায্যে ৩৭ রান করেন ঈশান।

67
ওয়েস্ট ইন্ডিজকে ১৪ রানে হারিয়ে টি-২০ সিরিজে ২-১ এগিয়ে গেল ভারতীয় দল
Image Credit : X/BCCI

ওয়েস্ট ইন্ডিজকে ১৪ রানে হারিয়ে টি-২০ সিরিজে ২-১ এগিয়ে গেল ভারতীয় দল

সিরিজে এগিয়ে গেল ভারত

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে জয় পেলেও, দ্বিতীয় ম্যাচে হেরে যায় ভারতীয় দল। রবিবার ইন্দোরে তৃতীয় ম্যাচে ১৪ রানে জয় পেয়ে সিরিজে ২-১ এগিয়ে গেলেন অভিষেক শর্মারা। এই সিরিজে দুই ম্যাচ বাকি। ফলে চতুর্থ ম্যাচে জয় পেলেই সিরিজ দখল করবে ভারতীয় দল।

77
বোলাররা ফের ব্যর্থ হলেও, ব্যাটারদের দাপটে তৃতীয় টি-২০ ম্যাচে জয় ভারতের
Image Credit : BCCI

বোলাররা ফের ব্যর্থ হলেও, ব্যাটারদের দাপটে তৃতীয় টি-২০ ম্যাচে জয় ভারতের

ব্যাটারদের দাপটে জয়

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজে ভারতের বোলাররা একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না। রবিবার টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ২২৩ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। বিশাল টার্গেট তাড়া করতে নেমে সাত উইকেট হারিয়ে ২০৯ রান করে থেমে যায় ক্যারিবিয়ানরা। ফলে ১৪ রানে জয় পায় ভারত।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tilak Varma Runout: এ কী, এ কী! তিলক ভর্মার রান আউট দেখে তাজ্জব সবাই, দেখুন ভিডিও
Recommended image2
Ranji Trophy 2026-27: ফের নির্বাচকদের বার্তা, রঞ্জি ট্রফিতে ৪ উইকেট শামির
Recommended image3
India vs New Zealand: ভারতের সঙ্গে ক্রীড়া-সম্পর্কের শতবর্ষ, বিশেষ ওডিআই জার্সি নিউজিল্যান্ডের
Recommended image4
New Zealand ODI Squad: ভারতের বিরুদ্ধে সিরিজ খেলার জন্য কিউয়িদের জোড়া দল, ফিরলেন রাচিন রবীন্দ্র
Recommended image5
Hasan Mahmud Hat Trick: বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হাসান মেহমুদের টেস্টে হ্যাটট্রিক, অনবদ্য স্পেল আফগানদের বিরুদ্ধে
Related Stories
Recommended image1
Shreyas Iyer: শ্রেয়াসের অপরাজিত শতরান, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে জয় ভারতের
Recommended image2
India vs West Indies: শাই হোপের অপরাজিত শতরান, টি-২০ সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved