India vs Zimbabwe: জিম্বাবোয়ের বিরুদ্ধে জিততেই হবে, দলে জায়গা পাবেন সঞ্জু স্যামসন?

Published : Feb 23, 2026, 06:39 PM IST
Sanju Samson

সংক্ষিপ্ত

India vs Zimbabwe: টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) দক্ষিণ আফ্রিকার কাছে (India vs South Africa) হেরে যাওয়ার পর সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করতে হলে বৃহস্পতিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচ জিততেই হবে ভারতীয় দলকে।

DID YOU KNOW ?
ভারতের দলগঠন নিয়ে প্রশ্ন
রবিবার টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে ভারতের দল গঠন নিয়ে প্রশ্ন উঠেছে।

Sanju Samson: বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) সুপার এইটে জিম্বাবোয়ের বিরুদ্ধে (India vs Zimbabwe) খেলার সুযোগ পাবেন সঞ্জু স্যামসন? ভারতীয় ক্রিকেট মহলে এখন এই আলোচনা চলছে। অভিষেক শর্মা (Abhishek Sharma), তিলক ভার্মা (Tilak Varma) বা রিঙ্কু সিংয়ের (Rinku Singh) পরিবর্তে খেলার সুযোগ পেতে পারেন সঞ্জু। এই ওপেনার চলতি টি-২০ বিশ্বকাপে মাত্র এক ম্যাচেই খেলার সুযোগ পেয়েছেন। নামিবিয়ার বিরুদ্ধে (India vs Namibia) সেই ম্যাচে ওপেন করতে নেমে আট বল খেলে ২২ রান করেন সঞ্জু। তিনি একটি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি মারেন। তারপর অভিষেক অসুস্থতা সারিয়ে দলে ফেরায় বাদ পড়েন সঞ্জু। তবে এবার তাঁকে দলে ফেরানো হতে পারে। এই টুর্নামেন্টে অভিষেক, তিলক ও রিঙ্কু ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না। ভারতীয় দলের ব্যাটিং লাইনআপের সমস্যা প্রকট হয়ে গিয়েছে। এই কারণেই সঞ্জুর দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ব্যর্থ অভিষেকরা

চলতি টি-২০ বিশ্বকাপে সুপার এইট পর্যায়ে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে (India vs South Africa) ৭৬ রানে হেরে গিয়েছে ভারতীয় দল। এই ম্যাচেও ব্যর্থ হয়েছেন অভিষেক, তিলক ও রিঙ্কু। এই টুর্নামেন্টে প্রথমবার কোনও ম্যাচে রান পেলেও, ১২ বলে ১৫ রান করেই আউট হয়ে যান অভিষেক। দুই বল খেলে এক রান করেই আউট হয়ে যান তিলক। দুই বল খেলে রান করার আগেই আউট হয়ে যান রিঙ্কু। ১৮৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ১১১ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল।

ভারতের দলগঠন নিয়ে প্রশ্ন

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ম্যাচে ভারতের দল গঠন নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে সহ-অধিনায়ক অক্ষর প্যাটেলের (Axar Patel) পরিবর্তে ওয়াশিংটন সুন্দরকে (Washington Sundar) খেলার সুযোগ দেওয়া নিয়ে প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে অস্বস্তি এড়াতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলে বদল আনা হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
চলতি টি-২০ বিশ্বকাপে সুপার এইটে ২ ম্যাচ বাকি ভারতের।
চলতি টি-২০ বিশ্বকাপে সুপার এইট পর্যায়ে প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর ২ ম্যাচ বাকি ভারতীয় দলের।
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa: 'গত বিশ্বকাপে অক্ষর কী করেছিল ভুলে গেলে চলবে না,' বার্তা অশ্বিনের
Vaibhav Sooryavanshi: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়, বৈভবকে ৫০ লক্ষ টাকা পুরস্কার নীতীশের