প্রেমের ইনিংসে হার্দিক পান্ডিয়ার নতুন জুটি এই গায়িকা? জল্পনা উস্কে দিল সোশ্যাল মিডিয়া পোস্ট

Published : Aug 14, 2024, 05:05 PM ISTUpdated : Aug 14, 2024, 05:13 PM IST
Hardik Pandya Jasmin Walia

সংক্ষিপ্ত

ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া মাঠে পারফরম্যান্সের জন্য যত না আলোচনায় থাকেন, তার চেয়ে অনেক বেশি চর্চা হয় মাঠের বাইরের জীবন নিয়ে।

প্রেমের ইনিংসে ভারতীয় ক্রিকেট দলের তারকা হার্দিক পান্ডিয়ার নতুন জুটি কি ব্রিটিশ গায়িকা ও টেলিভিশন জগতের তারকা জেসমিন ওয়ালিয়া? তাঁদের একসঙ্গে গ্রিসে ছুটি কাটানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ছবি হার্দিকের নতুন সম্পর্কের বিষয়ে জল্পনা উস্কে দিচ্ছে। হার্দিক বা জেসমিন অবশ্য সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি শেয়ার করেননি। কিন্তু তাঁরা আলাদাভাবে এক স্যুইমিং পুলে তোলা ছবি শেয়ার করেছেন। একই স্যুইমিং পুলে এই দুই তারকার ছবি দেখে তাঁদের অনুরাগীরা ধরে নিয়েছেন, তাঁরা একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন। নাতাশা স্ট্যানকভিচের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই রোহিতের নতুন সম্পর্ক নিয়ে জল্পনা চলছে। একাধিক মহিলার সঙ্গে তাঁর নাম জড়িয়ে গিয়েছে। তবে কোনও সম্পর্কের বিষয়েই নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

বিদেশি মহিলাদেরই পছন্দ হার্দিকের?

হার্দিকের স্ত্রী নাতাশা সার্বিয়ার মেয়ে। এবার অন্য এক বিদেশি মহিলার সঙ্গে তাঁর নাম জড়িয়ে গেল। একাধিক ভারতীয় মহিলার সঙ্গেও হার্দিকের নাম জড়িয়ে পড়েছে। তবে তাঁর বোধহয় বিদেশি মহিলাদেরই বেশি পছন্দ। তাঁর ইনস্টাগ্রাম পোস্ট ঘিরেই নতুন সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছে। কয়েকদিন আগে এক স্যুইমিং পুলে নীল বিকিনি পরে দাঁড়িয়ে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন জেসমিন। সেই ছবিতে দেখা যায়, রোদ থেকে বাঁচতে স্ট্র হ্যাটও পরেছেন এই গায়িকা। এরপর ইনস্টাগ্রামে এক ভিডিও শেয়ার করেছেন হার্দিক। তিনি একই স্যুইমিং পুলে দাঁড়িয়ে আছেন। এই ক্রিকেটারের পরনে প্রিন্টেড শার্ট ও বেগি প্যান্ট। হার্দিকের এই ভিডিও লাইক করেছেন জেসমিন। তিনি হার্দিককে ইনস্টাগ্রামে ফলোও করছেন। এই কারণেই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।

 

 

ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ জেসমিন

ইংল্যান্ডের এসেক্সে জন্ম জেসমিনের। তাঁর বাবা-মা ভারতীয় বংশোদ্ভূত। ব্রিটিশ রিয়েলিটি শো 'দ্য অনলি ওয়ে ইজ এসেক্স'-এর মাধ্যমে প্রথমে নজর কেড়ে নেন জেসমিন। তিনি ২০১৪ সালে ইউটিউব চ্যানেল খোলেন। এরপর তাঁর জনপ্রিয়তা বেড়ে যায়।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচের আগে নেটে লেগস্পিনার হার্দিক পান্ডিয়া, দেখুন ভিডিও

ডিভোর্স দিয়ে প্রায় পথে বসতে চলেছেন হার্দিক পান্ডিয়া! জানেন কত খোরপোষ দিতে হবে নাতাশাকে?

রহস্যময়ী নারীর সঙ্গে হার্দিক! ফের বিয়ে করতে চলেছেন এই ক্রিকেটার? ললনার পরিচয় জানতে তোলপাড় নেট পাড়া

PREV
click me!

Recommended Stories

Rohit Sharma: সমালোচক এবং বয়সকে বুড়ো আঙুল দেখাচ্ছেন তিনি, ২০২৭ বিশ্বকাপের লক্ষ্যে ছুটছেন রোহিত
2027 Cricket World Cup: প্রকাশিত ওডিআই বিশ্বকাপের সূচি, প্রথম ম্যাচে ভারতের সামনে অস্ট্রেলিয়া