IPL 2023: মাঠে উত্তপ্ত বচসা, বিরাট কোহলি-গৌতম গম্ভীরের ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা

Published : May 02, 2023, 11:52 AM IST
 Virat Kohli

সংক্ষিপ্ত

এক দশক পর ফের আইপিএল-এ বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের উত্তপ্ত বাক্যবিনিময় দেখা গেল। সোমবার লখনউয়ে মাঠেই বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। এই ঘটনাকে ভালোভাবে দেখছে না বিসিসিআই।

সোমবার লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ শেষ হওয়ার পর মাঠেই বচসায় জড়িয়ে পড়ে শাস্তির মুখে গৌতম গম্ভীর ও বিরাট কোহলি। তাঁদের দু'জনেরই ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইপিএল-এর আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ আনা হয়। এরপরেই জরিমানার কথা ঘোষণা করা হয়েছে। আরসিবি-র তারকা বিরাট ও লখনউয়ের মেন্টর গম্ভীরের বিরুদ্ধে আইপিএল-এর আচরণবিধির ২.২১ অনুচ্ছেদের লেভেল ২ অপরাধের অভিযোগ আনা হয়েছে। সেই কারণেই তাঁদের মোটা অঙ্কের জরিমানা করা হল। এছাড়া লখনউয়ের বোলার নবীন-উল-হকের বিরুদ্ধেও আইপিএল-এর আচরণবিধির ২.২১ অনুচ্ছেদের লেভেল ১ অপরাধ করার অভিযোগ আনা হয়। তাঁর ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Yashasvi Jaiswal-Rohit Sharma: যশস্বী-রোহিতের ঝোড়ো ব্যাটিং, আফগানিস্তানকে হোয়াইটওয়াশ ভারতের
Shreyanka Patil Injury: আশঙ্কাই সত্যি হল! মহিলাদের টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ভারতের ম্যাচ উইনার শ্রেয়াঙ্কা পাতিল