India vs Namibia: চলতি টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) নিজেদের দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হয়েছে ভারতীয় দল। পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধে ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াই ভারতীয় দলের লক্ষ্য।

DID YOU
KNOW
?
ফের ব্যর্থ সঞ্জু
টি-২০ বিশ্বকাপে নামিবিয়ার বিরুদ্ধে খেলার সুযোগ পেয়েও বড় রান করতে ব্যর্থ হলেন উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন।

2026 ICC Men's T20 World Cup: আশঙ্কাই সত্যি হল। অসুস্থতার জন্য নামিবিয়ার বিরুদ্ধে (India vs Namibia) খেলতে পারছেন না ভারতীয় দলের ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। তিনি পাকিস্তানের বিরুদ্ধেও (India vs Pakistan) অনিশ্চিত বলে জানিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তবে চোট সারিয়ে খেলছেন ভারতীয় দলের অপর এক ওপেনার ঈশান কিষান (Ishan Kishan)। তাঁর সঙ্গে এদিন ব্যাটিং ওপেন করছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। ভারতীয় দলে আরও বদল হয়েছে। অসুস্থতা কাটিয়ে দলে ফিরেছেন তারকা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। গত ম্যাচে তিন উইকেট নেওয়ার পরেও বাদ পড়লেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। বাকি দল অপরিবর্তিত। পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে নামিবিয়াকে বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াই ভারতীয় দলের লক্ষ্য।

২ দলের হয়ে কারা খেলছেন?

এই ম্যাচে ভারতীয় দলে আছেন- সঞ্জু, ঈশান (উইকেটকিপার), তিলক ভার্মা (Tilak Varma), সূর্যকুমার, হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), শিবম দুবে (Shivam Dube), রিঙ্কু সিং (Rinku Singh), অক্ষর প্যাটেল (Axar Patel), আর্শদীপ সিং (Arshdeep Singh), বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) ও বুমরা। নামিবিয়ার হয়ে খেলছেন- লাউরেন স্টিমক্যাম্প (Louren Steenkamp), ইয়ান ফ্রিলিঙ্ক (Jan Frylinck), ইয়ান নিকোল লফটি-ইটন (Jan Nicol Loftie-Eaton), জেরহার্ড এরাসমাস (Gerhard Erasmus) (অধিনায়ক), জে জে স্মিট (JJ Smit), মালান ক্রাগার (Malan Kruger), জেন গ্রিন (Zane Green) (উইকেটকিপার), রুবেন ট্রাম্পেলম্যান (Ruben Trumpelmann), বার্নার্ড স্কলৎজ (Bernard Scholtz), বেন শিকোঙ্গো (Ben Shikongo) ও ম্যাক্স হিঙ্গো (Max Heingo)।

সুযোগ কাজে লাগাতে ব্যর্থ সঞ্জু

এদিন খেলার সুযোগ পেয়ে ইনিংসের শুরুটা ভালোভাবে করেছিলেন সঞ্জু। কিন্তু আট বল খেলে ২২ রান করেই আউট হয়ে গেলেন এই উইকেটকিপার-ব্যাটার। তিনি একটি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি মারেন। বড় স্কোর করতে পারলে দলে জায়গা করতে পারতেন সঞ্জু। কিন্তু তিনি প্রাপ্য সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।