IPL 2024: পূর্ণাঙ্গ সূচি ঘোষণা বিসিসিআই-এর, টি-২০ বিশ্বকাপ শুরুর ৫ দিন আগে আইপিএল ফাইনাল

Published : Mar 25, 2024, 07:30 PM ISTUpdated : Mar 25, 2024, 08:17 PM IST
Rain in IPL Final

সংক্ষিপ্ত

এবার লোকসভা নির্বাচন ও আইপিএল একসঙ্গে চলবে। সোমবার আইপিএল-এর পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বিসিসিআই। প্রত্যাশামতোই মে মাসের শেষদিক পর্যন্ত চলবে আইপিএল।

২২ মার্চ এবারের আইপিএল-এর উদ্বোধনী ম্যাচ হয়েছিল চেন্নাইয়ে। ২৬ মে সেখানেই আইপিএল ফাইনাল হতে চলেছে। সোমবার আইপিএল-এর পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বিসিসিআই। সেই সূচিতে দেখা যাচ্ছে, টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক ৫ দিন আগে আইপিএল ফাইনাল হবে। এবারের আইপিএল-এ ক্রিকেট দুনিয়ার অনেক দেশের ক্রিকেটারই যোগ দিয়েছেন। বিশেষ করে শক্তিশালী দলগুলির ক্রিকেটাররা টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির জন্যই আইপিএল-এ খেলছেন। তবে ভারত থেকে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের দূরত্ব অনেক। সেই কারণে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির জন্য আইপিএল ফাইনালের আগেই বিদেশি ক্রিকেটারদের ডেকে নিতে পারে সংশ্লিষ্ট দেশগুলির ক্রিকেট বোর্ড। ফলে আইপিএল ফাইনালে কতজন বিদেশি ক্রিকেটার থাকবেন, সে বিষয়ে সংশয় রয়েছে।

আইপিএল-এর প্লে-অফ ম্যাচ পেল না কলকাতা

এবারের আইপিএল-এর প্লে-অফ ম্যাচগুলি হবে আমেদাবাদ ও চেন্নাইয়ে। ২১ মে কোয়ালিফায়ার ১ এবং ২২ মে এলিমিনেটর হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ২৪ মে কোয়ালিফায়ার ২ এবং ২৬ মে ফাইনাল হবে চিপকে। 

 

 

টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির সময় স্বল্প

৫ জুন নিউ ইয়র্কে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারতীয় দল। তারকপর ৯ জুন ভারত-পাকিস্তান ম্যাচ। ফলে আইপিএল ফাইনাল এবং টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচের মধ্যে ব্যবধান মাত্র ৯ দিনের। চেন্নাইয়ের আবহাওয়ায় খেলে নিউ ইয়র্কে গিয়ে পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া সহজ নয়। ফলে ভারতীয় ক্রিকেটাররা সমস্যায় পড়তে পারেন। যে দলগুলি আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারবে না, সেই দলগুলির যে ক্রিকেটাররা টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে থাকবেন, তাঁরা প্রস্তুতি জন্য বাকিদের আগেই নিউ ইয়র্কে পৌঁছে যেতে পারেন। বাকিরা হয়তো আইপিএল প্লে-অফ ও ফাইনাল খেলে তারপর দলে যোগ দেবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024: কলকাতা-হায়দরাবাদ ম্যাচে অশ্লীল শব্দপ্রয়োগ, ভোজপুরি ধারাভাষ্যকদের তোপ ক্রিকেটপ্রেমীদের, ভাইরাল ভিডিও

IPL 2024: গ্যালারিতে মারপিট রোহিত ও হার্দিকের অনুরাগীদের, ভাইরাল ভিডিও

IPL 2024: হার্দিককে টেক্কা শুবমানের, মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে দুরন্ত জয় গুজরাট টাইটানসের

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

অনিশ্চিত প্যাট কামিন্স, দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা সানরাইজার্স হায়দরাবাদের
Bangladesh Cricket: টি-২০ বিশ্বকাপ বয়কট করে কি আফসোস করছে বাংলাদেশ? তদন্ত কমিটি গড়ল ক্রীড়ামন্ত্রক