Bangladesh Cricket: টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোটা একটা বড়সড় কূটনৈতিক ব্যর্থতা ছিল, এমনটাই মনে করছেন বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী। এই সিদ্ধান্তের কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গড়া হবে বলেও জানিয়েছেন তিনি।
Bangladesh Cricket: ভারত এবং শ্রীলঙ্কায় আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোটা ছিল একটা বিরাট কূটনৈতিক ভুল (T20 World Cup Boycott)। এমনটাই মনে করছেন সেই দেশের ক্রীড়ামন্ত্রী আমিনুল হক। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল এবং তার ফলে দেশের ক্রিকেটের ভবিষ্যতে কী প্রভাব পড়ল, তা খতিয়ে দেখতে দ্বিতীয় একটি তদন্ত কমিটি গড়ার কথাও ঘোষণা করেছেন তিনি (Bangladesh Cricket)।
কেন বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় বাংলাদেশ?
ঘটনার সূত্রপাত তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে অপ্রত্যাশিতভাবে বাদ দেওয়াকে কেন্দ্র করে। তারই প্রতিবাদে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) আইসিসি-র কাছে দাবি জানায়, বিশ্বকাপের ম্যাচগুলি তারা ভারতে খেলবে না। কিন্তু আইসিসি সেই দাবি মানেনি এবং এরপরই বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তাদের জায়গায় বিশ্বকাপে খেলার সুযোগ পায় স্কটল্যান্ড।
আমিনুল হক সাংবাদিকদের বলেন, “আমাদের ক্রীড়া কূটনীতিতে কোথায় ভুল হয়েছে, সেটা খুঁজে বের করতে হবে। ঈদের ছুটির পর যে তদন্ত কমিটি গড়া হবে, তারা এই বিষয়গুলো বিস্তারিতভাবে দেখবে। ভবিষ্যতে যাতে এই ধরনের বড় ভুল আর না হয়, তা নিশ্চিত করতে হবে।”
তদন্ত কমিটি গঠন
বিশ্বকাপ বিতর্ক ছাড়াও, গত বছর অনুষ্ঠিত BCB নির্বাচনে দুর্নীতির অভিযোগ নিয়েও তদন্ত করছে ক্রীড়ামন্ত্রক। মন্ত্রীর অভিযোগ, আগের সরকারের আমলে ক্রিকেট বোর্ডের নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করা হয়েছিল। এই বিষয়ে ঢাকার বিভিন্ন ক্লাব এবং জেলা থেকে একাধিক অভিযোগ জমা পড়েছে।
অভিযোগ উঠেছে যে, প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল এবং ক্লাবের কিছু কর্তা মিলে নির্বাচনে কারচুপি করেছেন। মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বারবার বদলানো নিয়েও সন্দেহ দানা বেঁধেছে। তদন্ত কমিটিকে ১৫টি কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সেই রিপোর্ট হাতে পাওয়ার পর ক্রীড়ামন্ত্রী নিজে আইসিসি কর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন।
যেহেতু ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ আইসিসি-র নিয়মের বিরুদ্ধে, তাই পরবর্তী পদক্ষেপ খুব সাবধানে নেওয়া হবে। বোর্ডের কর্মকর্তা, সিইও এবং জেলা প্রশাসকদের জিজ্ঞাসাবাদ করবে এই কমিটি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

