- Home
- Sports
- Cricket
- IPL 2026: শুরু হচ্ছে আইপিএল ২০২৬, নতুন রেকর্ডের লক্ষ্যে বিরাট কোহলি, সঞ্জু স্যামসনরা
IPL 2026: শুরু হচ্ছে আইপিএল ২০২৬, নতুন রেকর্ডের লক্ষ্যে বিরাট কোহলি, সঞ্জু স্যামসনরা
Virat Kohli IPL Record: আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। এবারের আইপিএল-এও (IPL 2026) ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি এই কিংবদন্তি ব্যাটার। তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (Royal Challengers Bengaluru) জেতাতে চান।

আইপিএল-এর ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৯,০০০ রানের পথে বিরাট কোহলি
নতুন নজির গড়ার সামনে বিরাট কোহলি
আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে বেশি রান করেছেন। এবার প্রথম ব্যাটার হিসেবে এই লিগে ৯,০০০ রান করার পথে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কিংবদন্তি বিরাট কোহলি। তিনি এবারের আইপিএল-এ ৩৩৯ রান করলেই আইপিএল-এ ৯,০০০ রান পূর্ণ করবেন। বিরাট সহজেই এই রান করে ফেলবেন বলে আশায় অনুরাগীরা।
KNOW
আইপিএল-এর ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে ৩০০ ওভার-বাউন্ডারি মারার নজির গড়ার সামনে বিরাট কোহলি
৩০০ ছক্কার পথে বিরাট কোহলি
এবারের আইপিএল-এ ৯টি ওভার-বাউন্ডারি মারতে পারলেই এই লিগের ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে ৩০০ ওভার-বাউন্ডারি মারার নজির গড়বেন বিরাট কোহলি। আইপিএল-এ ৩৫৭টি ওভার-বাউন্ডারি মেরে সবার আগে ক্রিস গেইল। রোহিত শর্মা ৩০২টি ওভার-বাউন্ডারি মেরে দ্বিতীয় স্থানে। এবার তাঁদের সঙ্গে একই সারিতে জায়গা করে নিতে পারেন বিরাট।
নতুন দলে যোগ দিয়ে আইপিএল-এ ৫,০০০ রান পূরণ করার লক্ষ্যে সঞ্জু স্যামসন
৫,০০০ রানের পথে সঞ্জু স্যামসন
এবারের আইপিএল-এ ২৯৬ রান করলেই ৫,০০০ রান পূরণ করবেন সঞ্জু স্যামসন। এই তারকা উইকেটকিপার-ব্যাটার এবার দল বদলে রাজস্থান রয়্যালস থেকে চেন্নাই সুপার কিংসে যোগ দিয়েছেন। তিনি মহেন্দ্র সিং ধোনির সঙ্গে একই দলে খেলবেন। নতুন দলের হয়ে ভালো পারফরম্যান্স দেখানোই সঞ্জুর লক্ষ্য।
আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের হয়ে ৪,০০০ রান পূরণ করার পথে সূর্যকুমার যাদব
৪,০০০ রানের পথে সূর্যকুমার
এবারের আইপিএল-এ ২৯৩ রান করলেই মুম্বই ইন্ডিয়ানসের হয়ে ৪,০০০ রান পূরণ করবেন তারকা ব্যাটার সূর্যকুমার যাদব। এখনও পর্যন্ত একমাত্র রোহিত শর্মাই এই ফ্র্যাঞ্চাইজির হয়ে ৪,০০০-এর বেশি রান করেছেন। অধিনায়ক হিসেবে ৫ বার আইপিএল জেতা রোহিত মুম্বই ইন্ডিয়ানসের হয়ে এখনও পর্যন্ত ৫,৮৭৬ রান করেছেন।
আইপিএল-এর ইতিহাসে প্রথম পেসার হিসেবে ২০০ উইকেট নেওয়ার পথে ভুবনেশ্বর কুমার
২০০ উইকেটের সামনে ভুবনেশ্বর কুমার
আইপিএল-এর ইতিহাসে প্রথম পেসার এবং দ্বিতীয় বোলার হিসেবে ২০০ উইকেট নেওয়ার পথে ভুবনেশ্বর কুমার। এই পেসার এবারের আইপিএল-এ ২ উইকেট নিলেই ২০০ উইকেটের নজির স্পর্শ করবেন। আইপিএল-এ প্রথম বোলার হিসেবে ২০০ উইকেট নেওয়ার নজির গড়েন যুজবেন্দ্র চাহাল।
কলকাতা নাইট রাইডার্সের তারকা সুনীল নারিনও আইপিএল-এ ২০০ উইকেটের নজির গড়ার সামনে
নতুন নজিরের সামনে সুনীল নারিন
এবারের আইপিএল-এ ৮ উইকেট নিলেই ২০০ উইকেট পূরণ করবেন কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনীল নারিন। কেকেআর-এর হয়ে দীর্ঘদিন ধরে খেলছেন এই তারকা। তিনবার আইপিএল চ্যাম্পিয়ন দলের সদস্য তিনি। এবারের আইপিএল-এও ভালো পারফরম্যান্স দেখানোই তাঁর লক্ষ্য।
পঞ্চম বাঁ হাতি পেসার হিসেবে আইপিএল-এ ১০০ উইকেট নেওয়ার সামনে আর্শদীপ সিং
১০০ উইকেটের সামনে আর্শদীপ
এবারের আইপিএল-এ ৩ উইকেট নিলেই এই লিগের ইতিহাসে পঞ্চম বাঁ হাতি পেসার হিসেবে ১০০ উইকেট নেওয়ার নজির গড়বেন আর্শদীপ সিং। তাঁর আগে ট্রেন্ট বোল্ট (১৪৩), জয়দেব উনাদকাট (১১০), আশিস নেহরা (১০৬) ও জাহির খান (১০২) ১০০-এর বেশি উইকেট নিয়েছেন। এবার এই নজির গড়তে চলেছেন আর্শদীপ।
আইপিএল-এর ইতিহাসে দ্বিতীয় বয়স্কতম ক্রিকেটার হিসেবে নজির গড়তে চলেছেন ধোনি
ধোনির নতুন নজির
চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির এখন বয়স ৪৪ বছর ২৬৪ দিন। তিনি আইপিএল-এর ইতিহাসে দ্বিতীয় বয়স্কতম ক্রিকেটার হতে চলেছেন। ব্র্যাড হগ ৪৫ বছর ৯২ দিন বয়সে আইপিএল-এ খেলে বয়স্কতম ক্রিকেটার হওয়ার নজির গড়েছেন। আরও এক মরসুম খেললে সেই নজির ভেঙে দেবেন ধোনি।
আইপিএল-এ ৪,০০০ রান পূরণ করার পথে গুজরাট টাইটানসের অধিনায়ক শুবমান গিল
৪,০০০ রান পূরণ করার পথে শুবমান গিল
এবারের আইপিএল-এ ১৩৪ রান করলেই ৪,০০০ রান পূরণ করবেন গুজরাট টাইটানসের অধিনায়ক শুবমান গিল। তিনি সম্প্রতি ভারতীয় দলের হয়ে টি-২০ ফর্ম্যাটে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। টি-২০ বিশ্বকাপে খেলার সুযোগও পাননি শুবমান। এবার ঘুরে দাঁড়ানোই তাঁর লক্ষ্য।
টি-২০ ফর্ম্যাটে পঞ্চম ব্যাটার হিসেবে ৬০০ ওভার-বাউন্ডারির নজির গড়ার সামনে জস বাটলার
নতুন নজিরের সামনে বাটলার
এবারের আইপিএল-এ ৭টি ওভার-বাউন্ডারি মারতে পারলেই টি-২০ ফর্ম্যাটের ইতিহাসে পঞ্চম ব্যাটার হিসেবে ৬০০ ওভার-বাউন্ডারি মারার নজির গড়বেন জস বাটলার। এখনও পর্যন্ত শুধু ক্রিস গেইল (১০৫৬), কাইরন পোলার্ড (৯৮২), আন্দ্রে রাসেল (৭৮৪) ও নিকোলাস পুরাণ টি-২০ ফর্ম্যাটে ৬০০-এর বেশি ওভার-বাউন্ডারি মেরেছেন।

