IPL 2026 Opening Match: শনিবার আইপিএল ২০২৬-এর উদ্বোধন। বেঙ্গালুরুর (Bengaluru) এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M.Chinnaswamy Stadium) উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)।

DID YOU
KNOW
?
১১
গত বছর বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে ১১ জন প্রাণ হারান। তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে।

Bengaluru Weather Forecast: শনিবার সন্ধেবেলা আইপিএল ২০২৬-এর (IPL 2026) উদ্বোধনী ম্যাচের সময় বেঙ্গালুরুর আবহাওয়া কেমন থাকবে? ক্রিকেট দুনিয়ায় এখন এ বিষয়ে আলোচনা চলছে। তবে সবাইকে আশ্বস্ত করছে আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার আকাশ মেঘলা থাকলেও, বেঙ্গালুরুতে বৃষ্টির পূর্বাভাস নেই। ম্যাচের সময় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ফলে ম্যাচ ভালোভাবেই হবে। আবহাওয়ার জন্য ম্যাচে বিঘ্ন ঘটার কোনওরকম আশঙ্কা নেই। ফলে আইপিএল ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ ভালোভাবেই হবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী ম্যাচে খেলছে তবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে বিরাট কোহলিদের (Virat Kohli) ম্যাচের মধ্যে দিয়েই বেঙ্গালুরুর (Bengaluru) এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M.Chinnaswamy Stadium) ফিরছে ক্রিকেট। গতবারের আইপিএল-এর (IPL 2025) পর বেঙ্গালুরুতে পদপিষ্টের (Bengaluru Stampede) ঘটনার পর শনিবারই প্রথমবার ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে আরসিবি। গত বছরের দুর্ঘটনার কথা মাথায় রেখে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। 

চিন্নাস্বামীর পিচ কেমন আচরণ করতে পারে?

এম চিন্নাস্বামী স্টেডিয়ামের পিচ থেকে সাধারণত ব্যাটাররা সাহায্য পান। যদিও গতবারের আইপিএল-এ পিচের আচরণ অন্যরকম ছিল। সর্বাধিক স্কোর ছিল ২১৩। তবে বেশিরভাগ ম্যাচেই রান করতে গিয়ে সমস্যায় পড়েছিলেন ব্যাটাররা। এবারও পিচ যদি গত আইপিএল-এর মতো আচরণ করে, তাহলে ব্যাটারদের সমস্যা হতে পারে। গড় স্কোর হতে পারে ১৮০। রাতের দিকে প্রভাব ফেলতে পারে শিশির।

নিহতদের প্রতি শ্রদ্ধা আরসিবি-র

গত বছর পদপিষ্ট হয়ে ১১ জন প্রাণ হারান। তাঁদের সম্মানে চিন্নাস্বামী স্টেডিয়ামের গ্যালারিতে ১১টি আসন খালি রাখা হচ্ছে। আরসিবি-র ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে খেলতে নামবেন। এই ম্যাচ জিতে নিহত সমর্থকদের প্রতি শ্রদ্ধা জানাতে চাইছেন বিরাটরা। ফলে শনিবার রাতে বেঙ্গালুরুতে ম্যাচের উত্তেজনার পাশাপাশি আবেগঘন পরিবেশও দেখা যেতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।