Yograj Singh: 'বিয়ের পরেই খেলোয়াড়দের অবসরের জন্য চাপ দেয় স্ত্রীরা,' দাবি যোগরাজ সিংয়ের

Published : Mar 28, 2026, 03:02 PM IST
Yograj Singh (Photo: ANI)

সংক্ষিপ্ত

Yograj Singh: কিংবদন্তি ক্রিকেটার যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) বাবা যোগরাজ সিং প্রায়ই বিতর্কিত মন্তব্য করেন। তিনি অতীতে ভারতীয় দলের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) আক্রমণ করেছেন। এবার ক্রিকেটারদের স্ত্রীদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করলেন যোগরাজ। অনেকেই তাঁর এই মন্তব্যের সমালোচনা করছেন।

DID YOU KNOW ?
যোগরাজের বিতর্কিত কথা
যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং প্রায়ই বিতর্কত মন্তব্য করে থাকেন। এবার তিনি খেলোয়াড়দের স্ত্রীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করলেন।

Yograj Singh Sexist Remark: ভারতে পুরুষ ক্রিকেটারদের অবসরের জন্য স্ত্রী-সন্তানদের দায়ী করছেন কিংবদন্তি ক্রিকেটার যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) বাবা যোগরাজ সিং। তিনি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি দেখেছি, ভারতে লোকজন বলে, ৪০ বছর বয়স হয়ে যাওয়ার পর আমরা বুড়ো হয়ে যাচ্ছি। মহিলাদের ৩০ বছর বয়স হয়ে গেলেই নিজেদের শরীরের গঠন নষ্ট হয়ে যায়। তারা বলে, আমাদের সন্তানরা বড় হয়ে গিয়েছে। আমরা কী করব? আমার জিমে আমি নতুন এক নিয়ম চালু করেছি। আমার জিমে আমিই পরিচালক। আমি সচেতনভাবে বয়স্ক ব্যক্তিদের শরীরের গঠন ঠিক করার উদ্যোগ নিয়েছি। কেউ বয়সের সঙ্গে কীভাবে খেলা চালিয়ে যাওয়াকে যুক্ত করতে পারে?’ যোগরাজের এই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অনেকে দাবি করছেন, জোড়া বিশ্বকাপজয়ী ক্রিকেটার যুবরাজের বাবা লিঙ্গ-বৈষম্যমূলক মন্তব্য করেছেন।

স্ত্রী খেলোয়াড়কে পরিচালনা করে, দাবি যোগরাজের

খেলোয়াড়দের স্ত্রীদের ভূমিকার সমালোচনা করে যোগরাজ আরও বলেছেন, ‘আপনার বাড়ির মহিলারা, আপনার স্ত্রী আপনার কোচের ভূমিকায় অবতীর্ণ হয়। তারা আপনাকে বলে, অবসরের সময় এসে গিয়েছে। এবার পরিবার, সন্তানের দিকে নজর দিতে হবে। তাই আমি বিশ্বাস করি, খেলোয়াড়দের কিংবদন্তি হয়ে ওঠার সম্ভাবনার মধ্যে স্ত্রীর আসা উচিত নয়। ফকির ও খেলোয়াড়দের কোনও ধর্ম নেই। ওদের কোনও জাতও হয় না। ওরা ঈশ্বরের প্রতি সমর্পিত। ওরা যতদিন বেঁচে থাকে, ততদিন অনেক কিছু করতে পারে।’

বিরাট-রোহিতকে খেলা চালিয়ে যাওয়ার পরামর্শ

যোগরাজ আরও বলেছেন, ‘রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli) অল্পবয়সি ক্রিকেটার। তা সত্ত্বেও ওরা খেলা ছেড়ে দিতে চায়। এটা সারা জীবনের লজ্জা। সারা বিশ্বকে বুঝিয়ে দেওয়া উচিত, তুমিই সেরা। তোমাকে কেউ থামাতে পারবে না। তোমার যদি ৫০ বছর বয়সও হয়ে যায়, তারপরেও তুমি দ্বিশতরান করলে তোমাকে কেউ বাদ দেবে না। আমাদের দেশে বয়সের কথা বলা হাস্যকর।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১০
মহেন্দ্র সিং ধোনি আরও ১০ বছর খেলতে পারেন, মত যোগরাজ সিংয়ের।
যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং বলেছেন, মহেন্দ্র সিং ধোনি ফিটনেস ধরে রাখতে পারলে সিএসকে-র হয়ে আরও ১০ বছর খেলতে পারেন।
Read more Articles on
click me!

Recommended Stories

IPL Broadcast Bangladesh:আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা তুলল বাংলাদেশ, বয়কটে ক্ষতি বুঝে ইউ টার্ন BCBর
Naseem Shah News: বিতর্কিত পোস্ট কেন? এবার দলের পেসারকে শো-কজ নোটিশ ধরাল পাক বোর্ড