IPL 2026 Playoffs: চলতি আইপিএল-এ লিগ পর্যায়ের খেলা মাঝামাঝি পর্যায় পেরিয়ে গিয়েছে। প্লে-অফের চার দল প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। যে দলগুলি পয়েন্ট তালিকায় প্রথম চার অবস্থানে আছে, তাদেরই প্লে-অফের যোগ্যতা অর্জনের সম্ভাবনা বেশি। বাকি দলগুলির লড়াই অত্যন্ত কঠিন।

DID YOU
KNOW
?
প্লে-অফের অঙ্ক কঠিন
কলকাতা নাইট রাইডার্সের পক্ষে এবারের আইপিএল-এর যোগ্যতা অর্জন করা অত্যন্ত কঠিন।

IPL 2026: আট ম্যাচ খেলে ১৩ পয়েন্ট। চলতি আইপিএল-এ লিগ টেবলের শীর্ষে থাকা পাঞ্জাব কিংসের (Punjab Kings) প্লে-অফের যোগ্যতা অর্জন করতে দরকার মাত্র দুই ম্যাচে জয়। এখনও জয় ম্যাচ বাকি পাঞ্জাবের। ফলে শ্রেয়াস আইয়াররা (Shreyas Iyer) সুবিধাজনক অবস্থানে। লিগ টেবলে দ্বিতীয় স্থানে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) আট ম্যাচ খেলে ১২ পয়েন্ট পেয়েছে। বৃহস্পতিবার গুজরাট টাইটানসের (Gujarat Titans) মুখোমুখি হচ্ছে আরসিবি। এই ম্যাচ জিততে পারলে তারপর বাকি পাঁচ ম্যাচের মধ্যে আর মাত্র এক ম্যাচে জয় পেলেই প্লে-অফে পৌঁছে যাবে গতবারের চ্যাম্পিয়নরা। লিগ টেবলে তৃতীয় স্থানে থাকা সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) নয় ম্যাচ খেলে ১২ পয়েন্ট পেয়েছে। তাদের পাঁচ ম্যাচ বাকি। প্লে-অফের যোগ্যতা অর্জন করতে হলে তার মধ্যে দুই ম্যাচে জয় পেতে হবে। লিগ টেবলে চতুর্থ স্থানে থাকা রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) নয় ম্যাচ খেলে ১২ পয়েন্ট পেয়েছে। বৈভব সূর্যবংশীদের (Vaibhav Sooryavanshi) পাঁচ ম্যাচ বাকি। প্লে-অফের যোগ্যতা অর্জন করতে দুই ম্যাচে জয় পেতে হবে।

প্লে-অফের লড়াই কঠিন

চলতি আইপিএল-এ লিগ টেবলে পাঁচ নম্বরে থাকা গুজরাট আট ম্যাচ খেলে আট পয়েন্ট পেয়েছে। এই অবস্থা থেকে বাকি ছয় ম্যাচের মধ্যে চার ম্যাচ জিততেই হবে। তাহলে প্লে-অফের যোগ্যতা অর্জনের সুযোগ থাকবে। লিগ টেবলে ছয় নম্বরে থাকা চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) আট ম্যাচ খেলে ছয় পয়েন্ট পেয়েছে। প্লে-অফের যোগ্যতা অর্জন করতে হবে বাকি ছয় ম্যাচের মধ্যে অন্তত পাঁচ ম্যাচে জয় পেতে হবে। সাত নম্বরে থাকা দিল্লি ক্যাপিটালসও (Delhi Capitals) আট ম্যাচ খেলে ছয় পয়েন্ট পেয়েছে। প্লে-অফের যোগ্যতা অর্জন করতে হলে বাকি ছয় ম্যাচের মধ্যে অন্তত পাঁচ ম্যাচ জিততেই হবে।

Scroll to load tweet…

কী অবস্থায় কেকেআর?

চলতি আইপিএল-এ লিগ টেবলে আট নম্বরে থাকা কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) আট ম্যাচ খেলে পাঁচ পয়েন্ট পেয়েছে। প্লে-অফের যোগ্যতা অর্জন করতে হলে কেকেআর-কে বাকি ছয় ম্যাচই জিততে হবে। নয় নম্বরে থাকা মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians) আট ম্যাচ খেলে চার পয়েন্ট পেয়েছে। প্লে-অফের যোগ্যতা অর্জন করতে হলে বাকি ছয় ম্যাচেই জয় পেতে হবে। ১০ নম্বরে থাকা লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) আট ম্যাচ খেলে চার পয়েন্ট পেয়েছে। প্লে-অফের যোগ্যতা অর্জন করতে হলে ঋষভ পন্থদের (Rishabh Pant) বাকি ছয় ম্যাচেই জয় পেতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।