IPL 2026: দ্বিপাক্ষিক সিরিজের বদলে বাড়ছে আইপিএল-এর ম্যাচ, আলোচনায় বিসিসিআই

Published : Apr 03, 2026, 02:53 PM IST
IPL

সংক্ষিপ্ত

IPL News: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও অর্থশালী ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ হয়ে উঠেছে আইপিএল। এই লিগের প্রভাব বাড়ছে। বেশিরভাগ দেশের ক্রিকেটাররাই আইপিএল-এ খেলেন। এর ফলে কার্যত আন্তর্জাতিক ক্রিকেটের বিকল্প হয়ে উঠেছে এই লিগ। ২০২৮ থেকে আইপিএল-এর প্রভাব বাড়তে চলেছে। এখন থেকেই সে বিষয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছে বিসিসিআই (BCCI)।

DID YOU KNOW ?
দ্বিপাক্ষিক সিরিজ হবে না?
ভবিষ্যতে লাভজনক নয় এমন দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হয়ে যেতে পারে। তার বদলে বিভিন্ন দেশের টি-২০ লিগের ম্যাচ বেশি হতে পারে।

IPL 2026: আইসিসি ফিউচার ট্যুরস প্রোগ্রামের (ICC Future Tours Programme) বর্তমান সময়সীমা শেষ হয়ে গেলেই আইপিএল-এর জন্য বরাদ্দ সময় বাড়বে। এবারের আইপিএল-এ ৭৪ ম্যাচ হচ্ছে। ২০২৭ সালের পর থেকে আইপিএল-এ ম্যাচ সংখ্যা বেড়ে হবে ৯৪। ২০২২ সালে আইপিএল-এ দু'টি নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হয়েছে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের চাপ থাকায় এখন আইপিএল-এ লিগ পর্যায়ে সব দল পরস্পরের বিরুদ্ধে হোম ও অ্যাওয়ে ম্যাচ খেলে না। ২০২৭ সালের পর থেকে এই পরিস্থিতি বদলে যাবে। তখন পুরোপুরি হোম ও অ্যাওয়ে ভিত্তিতে হবে আইপিএল। এমনই জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধূমল। তিনি ইঙ্গিত দিয়েছেন, আগামী বছরের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের সংখ্যা কমে যাবে। বিভিন্ন দেশের টি-২০ লিগ আন্তর্জাতিক ক্রিকেটের বিকল্প হয়ে উঠবে।

বন্ধ হয়ে যাবে বেশিরভাগ দ্বিপাক্ষিক সিরিজ?

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আইপিএল চেয়ারম্যান বলেছেন, ‘গত কয়েক বছরে হওয়া পরিবর্তনের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন, কিছু দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচ নিয়ে অবশ্যই আগ্রহ কমে গিয়েছে। এই কারণেই বিভিন্ন দেশ নিজেদের লিগ চালু করছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড (England and Wales Cricket Board) দ্য হান্ড্রেড (The Hundred) চালু করেছে। অস্ট্রেলিয়ায় (Australia) বিগ ব্যাশ লিগ (Big Bash League) চলছে। সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) ইন্টারন্যাশনাল লিগ টি-২০ (International League T20) চলছে। দক্ষিণ আফ্রিকায় (South Africa) এসএ২০ (SA20) চালু হয়েছে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগও (Caribbean Premier League) চলছে। এই ধারা চলতে থাকলে সব দেশই কম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চাইবে। যে দ্বিপাক্ষিক সিরিজ খেললে বেশি অর্থ পাওয়া যায়, শুধু সেই সিরিজই খেলবে।’

বেশিদিন ধরে চলবে আইপিএল

ধূমল আরও বলেছেন, ‘আইপিএল-এর সময়সীমা বৃদ্ধি করার সুযোগ থাকছে। আমরা সব দেশ ও সহকর্মীদের সঙ্গে আলোচনা করব। যদি আলোচনার ফল ইতিবাচক হয়, তাহলে সবার পক্ষেই ভালো হবে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৭
২০২৭ সালে শেষ হচ্ছে আইসিসি ফিউচার ট্যুরস প্রোগ্রাম।
২০২৭ সালে আইসিসি ফিউচার ট্যুরস প্রোগ্রামের সময়সীমা শেষ হওয়ার পর ক্রিকেট দুনিয়ায় বড় বদল আসতে পারে।
Read more Articles on
click me!

Recommended Stories

Abhishek Sharma News: মেজাজ হারিয়ে বিপাকে হায়দরাবাদ সহ-অধিনায়ক, মোটা টাকা জরিমানা অভিষেক শর্মার
Cricket Stadium India: আহমেদাবাদের পর এবার মহারাষ্ট্র! তৈরি হচ্ছে ভারতের দ্বিতীয় এক লক্ষ আসন বিশিষ্ট স্টেডিয়াম