Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad: বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আইপিএল-এর (IPL 2026) ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে দুর্দান্ত লড়াই দেখা গেল। তবে দুই দলেরই দুর্বলতা প্রকট হয়ে গেল। পরের ম্যাচগুলিতে উন্নতি করতে হবে। না হলে জয় পেতে সমস্যা হতে পারে।
KNOW
IPL 2026: গত মরসুমের সমস্যা এখনও মেটাতে পারল না কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এবারের আইপিএল-এর শুরুতেই পরপর দুই ম্যাচে হেরে গেল অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane)। আইপিএল-এ কেকেআর অধিনায়কের ২০০-তম ম্যাচ ভালো গেল না। প্রথমে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে সুবিধা করতে পারলেন না। বিশাল স্কোর করল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। এরপর ব্যাটিং ওপেন করতে নেমে ১০ বল খেলে আট রান করেই আউট হয়ে গেলেন রাহানে। তিনি একটিও বাউন্ডারি মারতে পারেননি। অধিনায়কের মতোই দলের বেশিরভাগ ব্যাটারই ব্যর্থ হলেন। ফিন অ্যালেন (Finn Allen), অঙ্গকৃশ রঘুবংশী (Angkrish Raghuvanshi) ও রিঙ্কু সিং (Rinku Singh) ছাড়া কেকেআর-এর অন্য কোনও ব্যাটার বলার মতো রান করতে পারেননি। ফলে বিশাল ব্যবধানে হেরে গেল কেকেআর।
প্রথম জয় হায়দরাবাদের
কেকেআর ও হায়দরাবাদ এবারের আইপিএল-এ নিজেদের প্রথম ম্যাচে হেরে গিয়েছিল। বৃহস্পতিবার ঘুরে দাঁড়িয়ে প্রথম জয় পেল হায়দরাবাদ। এদিন তারা প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়ে আট উইকেট হারিয়ে ২২৬ রান করে। জবাবে কেকেআর ১৬ ওভারে ১৬১ রানে অলআউট হয়ে গেল। ফলে ৬৫ রানে জয় পেল হায়দরাবাদ।
দলগত ব্যর্থতায় হার কলকাতার
এদিন হায়দরাবাদের দুই ওপেনার ট্রেভিস হেড (Travis Head) ও অভিষেক শর্মা (Abhishek Sharma) ইনিংসের শুরুটা দুর্দান্তভাবে করেছিলেন। হেড ২১ বলে ৪৬ এবং অভিষেক ২১ বলে ৪৮ রান করেন। দুই ওপেনার আউট হয়ে যাওয়ার পর চাপে পড়ে গিয়েছিল হায়দরাবাদ। তারা ১১৮ রানে চার উইকেট হারিয়ে বসে। কিন্তু সেই অবস্থা থেকে হেইনরিক ক্লাসেনের (Heinrich Klaasen) ৫২ এবং নীতীশ কুমার রেড্ডির (Nitish Kumar Reddy) ৩৯ রানের সুবাদে ২০০ রান পেরিয়ে যায় হায়দরাবাদ। রান তাড়া করতে নেমে কেকেআর-এর ইনিংসের শুরুটা দুর্দান্তভাবে করেন অ্যালেন। কিন্তু তিনি সাত বলে ২৮ রান করে আউট হয়ে যান। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে রঘুবংশী ২৯ বলে ৫২ রান করেন। রিঙ্কু ২৫ বলে ৩৫ রান করেন। রঘুবংশী বা রিঙ্কু শেষপর্যন্ত ক্রিজে টিকে থাকলে হয়তো ম্যাচের ফল অন্যরকম হত। কিন্তু তাঁরা দলকে জয়ের কাছাকাছি নিয়ে যেতে পারলেন না। হায়দরাবাদের হয়ে ভালো বোলিং করে জয়দেব উনাদকাট (Jaydev Unadkat)। তিনি তিন ওভার বোলিং করে ২১ রান দিয়ে তিন উইকেট নেন। এশান মালিঙ্গা (Eshan Malinga) দুই ওভার বোলিং করে ১৪ রান দিয়ে দুই উইকেট নেন। নীতীশ বল হাতেও সাফল্য পান। এই অলরাউন্ডার দুই ওভার বোলিং করে ১৭ রান দিয়ে দুই উইকেট নেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


