RCB: চিন্নাস্বামীতে আইপিএল ২০২৬-এর উদ্বোধনী ম্যাচ, ৫ ম্যাচ খেলবেন বিরাট কোহলিরা

Published : Mar 03, 2026, 06:03 PM ISTUpdated : Mar 03, 2026, 06:36 PM IST
M Chinnaswamy Stadium

সংক্ষিপ্ত

IPL 2026: আইপিএল ২০২৬-এর সূচি ঘোষণা করা হয়েছে। গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) উদ্বোধনী ম্যাচ খেলবে। এম চিন্নাস্বামী স্টেডিয়ামেই (M. Chinnaswamy Stadium) খেলবে আরসিবি।

DID YOU KNOW ?
বিধানসভা ভোট ও আইপিএল
এবার পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ এবং আইপিএল ২০২৬ একই সময়ে চলবে।

Royal Challengers Bengaluru: গত বছরের পদপিষ্টের (Bengaluru Stampede) ঘটনার পর বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M. Chinnaswamy Stadium) ফিরছে ক্রিকেট। এই স্টেডিয়ামেই হতে চলেছে এবারের আইপিএল-এর (IPL 2026) উদ্বোধনী অনুষ্ঠান। এই স্টেডিয়ামে পাঁচ ম্যাচ খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গত বছর প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয় আরসিবি। এরপর আনন্দ উদযাপনের সময় চিন্নাস্বামীর বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়। সেই ঘটনার পর থেকে এতদিন এই স্টেডিয়ামে ক্রিকেট খেলা বন্ধ ছিল। এবার চিন্নাস্বামীতে ফের আইপিএল ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েছে কর্ণাটক সরকার (Karnataka Government)। ফলে ঘরের মাঠে খেলার সুযোগ পাচ্ছেন বিরাট কোহলিরা (Virat Kohli)। গতবারের চ্যাম্পিয়নরা এবার খেতাব ধরে রাখার লক্ষ্যে খেলতে নামছে। ঘরের মাঠে দর্শকদের সমর্থন আরসিবি-র বড় ভরসা। ফলে এই সুযোগ পেয়ে খুশি আরসিবি শিবির।

কবে শুরু আইপিএল ২০২৬?

বিসিসিআই-এর (BCCI) পক্ষ থেকে সরকারিভাবে এখনও আইপিএল ২০২৬-এর সূচি ঘোষণা করা হয়নি। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া (BCCI Secretary Devajit Saikia) জানিয়েছেন, ২৮ মার্চ শুরু হতে পারে আইপিএল ২০২৬। এই লিগের ফাইনাল ম্যাচ হতে পারে ৩১ মে। তবে পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের (Assembly Elections 2026) কারণে এখনও আইপিএল ২০২৬-এর সূচি ঘোষণা করতে পারছে না বিসিসিআই। বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণের দিনক্ষণ দেখে নিয়ে তারপর আইপিএল ২০২৬-এর সূচি ঘোষণা করা হতে পারে। এখন তারই অপেক্ষা।

উদ্বোধনী ম্যাচে আরসিবি-র প্রতিপক্ষ কে?

উদ্বোধনী ম্যাচে আরসিবি-র প্রতিপক্ষ কে, তা এখনও ঠিক হয়নি। ভারতীয় ক্রিকেট মহলে জল্পনা চলছে, প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians) বা চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) মুখোমুখি হতে পারেন বিরাটরা। আবার শোনা যাচ্ছে, উদ্বোধনী ম্যাচ খেলতে পারে পাঞ্জাব কিংস (Punjab Kings)। তবে যতক্ষণ না সরকারিভাবে আইপিএল ২০২৬-এর সূচি ঘোষণা করা হচ্ছে, ততক্ষণ নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১১
বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু।
গত বছর বেঙ্গালুরুতে এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়।
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs ENG Semi Final: বাদ পড়ছেন অভিষেক, ফিরছেন রিঙ্কু! সেমিফাইনালে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ
T-20 World Cup Semi Final: বিশ্বকাপের দুটি সেমিফাইনালের জন্য ১০ জনের বিশেষ দল আইসিসি-র, তালিকায় কারা?