
England vs India: বৃহস্পতিবার প্রিয় ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) ছন্দ ফিরে পাবেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। এই আশাই করছেন অস্ট্রেলিয়ার (Australia) কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রাথ (Glenn McGrath)। তিনি বলেছেন, ‘জসপ্রীত বুমরা বড় ম্যাচের খেলোয়াড়। বড় ম্যাচ এলে এই ধরনের খেলোয়াড়রা সাধারণ ম্যাচের চেয়ে নিজেদের উন্নত করে তোলে। আমি এটা বলছি না যে সাধারণ ম্যাচগুলিতে এই ধরনের খেলোয়াড়রা মন দিয়ে খেলে না। কিন্তু ওরা বড় মুহূর্ত, বড় ম্যাচের অপেক্ষায় থাকে। বড় ম্যাচে বুমরার উপর আমার পূর্ণ আস্থা আছে।’ ম্যাকগ্রাথের আশা, ওয়াংখেড়েতে ইংল্যান্ডের ব্যাটারদের সমস্যায় ফেলে দেবেন বুমরা।
অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জিতেছেন ম্যাকগ্রাথ। বড় ম্যাচে কীভাবে খেলতে হয়, তা তিনি ভালোভাবেই জানেন। এখন চেন্নাইয়ে (Chennai) এমআরএফ পেস ফাউন্ডেশনের (MRF Pace Foundation) ডিরেক্টর হিসেবে কাজ করছেন এই প্রাক্তন পেসার। তিনি বড় ম্যাচ খেলার ব্যক্তিগত অভিজ্ঞতা প্রসঙ্গে বলেছেন, ‘বড় দল বা খেলোয়াড়রা বড় ম্যাচ উপভোগ করে। তখন তারা সেরা ফর্মে পৌঁছে যায়। আমি যে দলের হয়ে খেলেছি, সেই সময় মনে হত, ফাইনালে পৌঁছনো পর্যন্ত বিপদ রয়েছে। কিন্তু আমরা একবার ফাইনালে পৌঁছে যাওয়ার পর মনে হত ম্যাচ আমাদের পক্ষে। এই ধরনের দলগুলি চাপ নিয়ে খেলতে পছন্দ করে। ওরা চ্যালেঞ্জ নিতে চায়। ওরা চ্যালেঞ্জ নিতে তৈরি থাকে। ফাইনালে বিশ্বের সেরা দলগুলি থাকে। সেরা খেলোয়াড়রা সেখানে পারফর্ম করেন। আমি বিশ্বকাপে যেতাম ফাইনাল খেলতে এবং জিততে। বাকি ম্যাচগুলি ফাইনালে পৌঁছনোর পথ। আমি মন দিয়ে খেলতাম, নিজেকে প্রয়োজন অনুযায়ী বদলে ফেলতাম এবং চাপ উপভোগ করতাম।’
আইপিএল-এ (IPL 2026) মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) হয়ে খেলার সুবাদে ওয়াংখেড়ে স্টেডিয়ামের সঙ্গে সুপরিচিত বুমরা। এই স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলকে ফাইনালে পৌঁছে দিতে তৈরি এই পেসার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।