আইপিএল ২০২৬ একেবারে ক্লাইম্যাক্সে পৌঁছে গেছে। চলতি মেগা টি-২০ ক্রিকেট লিগ আইপিএল-এর প্লে-অফের দৌড় রীতিমতো জমে উঠেছে। আরসিবি, সানরাইজার্স হায়দরাবাদ আর গুজরাট টাইটান্সের সুযোগ প্রায় ৮০%। তবে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসও লড়াইয়ে আছে। পাঞ্জাবের হারের পর, অঙ্কটা আরও জটিল হয়ে গেছে।পয়েন্ট টেবিল দেখলে মাথা ঘুরে যাওয়ার জোগাড়। সোমবার, দিল্লি ক্যাপিটালসের কাছে পাঞ্জাব কিংস পরাজিত যাওয়ায়, সব হিসেবনিকেশ ওলটপালট হয়ে গেছে।
24
সেরা-৩ এ জোরদার লড়াই, ৮০% সুযোগ এই দলগুলিরই?
এই মুহূর্তে আইপিএল-এর পয়েন্ট টেবিল অনুযায়ী, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দরাবাদ এবং গুজরাট টাইটান্স বেশ সুবিধাজনক জায়গায় আছে। এই তিনটি দলই ১১টি করে ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। আইপিএল-এর সরকারি সম্প্রচারকারী সংস্থার হিসেব বলছে, এই তিন দলের প্লে-অফে যাওয়ার সুযোগ প্রায় ৮০%। বাকি তিনটি ম্যাচের মধ্যে দুটি জিতলেই তারা কোনও চিন্তা ছাড়াই শেষ চারে জায়গা পাকা করে নেবে।
34
চেন্নাই এবং রাজস্থানের অবস্থা কী?
পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের ফ্যানেরা এখন বেশ চিন্তায় আছেন। সিএসকে বর্তমানে ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে। বৈভব সূর্যবংশীর দল রাজস্থান রয়্যালসও ১২ পয়েন্ট নিয়ে রয়েছে ছয় নম্বরে। পরিসংখ্যান বলছে, সিএসকে-র প্লে-অফে যাওয়ার সম্ভাবনা ৪২.৭ শতাংশ এবং রাজস্থান রয়্যালসের সুযোগ ৪১.৮ শতাংশ। এই দুই দলকেই তাদের বাকি তিন ম্যাচের মধ্যে অন্তত দুটি বড় ব্যবধানে জিততে হবে নেট রান রেট ভালো রাখার জন্য। একটা ম্যাচ হারলেই অন্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।
এবারও ১৬ পয়েন্ট পেলেই জায়গা প্রায় নিশ্চিত। দিল্লি ক্যাপিটালস (১০ পয়েন্ট) আর কলকাতা নাইট রাইডার্স (৯ পয়েন্ট) দৌড়ে থাকলেও, তাদের সুযোগ মাত্র ১.২% থেকে ১১%-এর মধ্যে। মুম্বই ইন্ডিয়ান্স আর লখনউ সুপার জায়ান্টস ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে।