MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • IPL 2026: আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারবে কেকেআর? জেনে নিন অঙ্ক

IPL 2026: আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারবে কেকেআর? জেনে নিন অঙ্ক

IPL 2026 Playoffs: চলতি আইপিএল-এ প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ও মুম্বই ইন্ডিয়ানস (Mumbai indians)। বাকি আট দলের মধ্যে প্লে-অফের লড়াই চলছে। এখনও পর্যন্ত কোনও দলই প্লে-অফে নিশ্চিত নয়।

2 Min read
Author : Soumya Ganguly
Published : May 12 2026, 10:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
সোমবার দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে প্লে অফের দৌড়ে ধাক্কা খেয়েছে পাঞ্জাব কিংস
Image Credit : ANI

সোমবার দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে প্লে-অফের দৌড়ে ধাক্কা খেয়েছে পাঞ্জাব কিংস

প্লে-অফের দৌড়ে পাঞ্জাব কিংস

সোমবার আইপিএল-এর ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয় পেলে ১১ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে যেতে পারত পাঞ্জাব কিংস। কিন্তু হেরে যাওয়ায় ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শ্রেয়াস আইয়াররা। ফলে প্লে-অফের দৌড়ে তাঁরা কিছুটা ধাক্কা খেয়েছেন।

DID YOU
KNOW
?
সবার আগে আরসিবি
১১ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট করে পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট টাইটানস। তবে শীর্ষে আরসিবি।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
চলতি আইপিএল-এ চতুর্থ দল হিসেবে প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারে পাঞ্জাব কিংস
Image Credit : ANI

চলতি আইপিএল-এ চতুর্থ দল হিসেবে প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারে পাঞ্জাব কিংস

কীভাবে প্লে-অফে পৌঁছতে পারে পাঞ্জাব কিংস?

আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জন করতে হলে সাধারণত ১৬ পয়েন্ট দরকার হয়। বাকি তিন ম্যাচে জয় পেলে জয় পেলে ১৯ পয়েন্টে পৌঁছে যাবে পাঞ্জাব কিংস। সেক্ষেত্রে প্লে-অফে নিশ্চিত হয়ে যাবে। দুই ম্যাচে জয় পেলে শ্রেয়াস আইয়ারদের পয়েন্ট হবে ১৭। সেক্ষেত্রেও তাঁরা প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারেন। 

৮
চলতি আইপিএল-এ লিগ টেবলে ৮ নম্বরে কলকাতা নাইট রাইডার্স।
১০ ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে চলতি আইপিএল-এ লিগ টেবলে ৮ নম্বরে কলকাতা নাইট রাইডার্স।

Related Articles

Related image1
GT vs PBKS: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, প্লে-অফের দৌড়ে গুজরাট টাইটানস
Related image2
PBKS vs DC: পাঞ্জাবের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় দিল্লির, জমজমাট আইপিএল প্লে-অফের লড়াই
36
চলতি আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জনের দৌড়ে এগিয়ে বেঙ্গালুরু, হায়দরাবাদ, গুজরাট
Image Credit : ANI

চলতি আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জনের দৌড়ে এগিয়ে বেঙ্গালুরু, হায়দরাবাদ, গুজরাট

আইপিএল-এ প্লে-অফের দৌড় জমজমাট

চলতি আইপিএল-এ ১১ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট করে নিয়ে লিগ টেবলে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট টাইটানস। এই ৩ দল প্লে-অফের যোগ্যতা অর্জন করার দৌড়ে সবার আগে। এরপরেই আছে পাঞ্জাব কিংস।

46
চলতি আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারবে চেন্নাই সুপার কিংস?
Image Credit : ANI

চলতি আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারবে চেন্নাই সুপার কিংস?

প্লে-অফে পৌঁছতে পারবে সিএসকে?

১১ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে চলতি আইপিএল-এ লিগ টেবলে পঞ্চম স্থানে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। রাজস্থান রয়্যালসও ১১ ম্যাচ খেলে ১২ পয়েন্ট পেয়েছে। নেট রান রেটে পিছিয়ে থাকায় ষষ্ঠ স্থানে রাজস্থান। এই দুই দলও প্লে-অফের দৌড়ে ভালোভাবেই আছে। তবে দুই দলেরই লড়াই কঠিন।

56
চলতি আইপিএল-এ প্লে-অফের লড়াইয়ে পিছিয়ে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস
Image Credit : ANI

চলতি আইপিএল-এ প্লে-অফের লড়াইয়ে পিছিয়ে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস

প্লে-অফের দৌড়ে পিছিয়ে কেকেআর

১০ ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে চলতি আইপিএল-এ লিগ টেবলে ৮ নম্বরে কলকাতা নাইট রাইডার্স। ১২ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে দিল্লি ক্যাপিটালস। বাকি দুই ম্যাচ জিতলেও ১৪ পয়েন্টের বেশি পাচ্ছে না দিল্লি। ফলে তারা কার্যত প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। বাকি চার ম্যাচে জয় পেলে ১৭ পয়েন্টে পৌঁছবে কেকেআর। সেক্ষেত্রে প্লে-অফের যোগ্যতা অর্জনের সুযোগ থাকবে। তবে পরপর ম্যাচ জেতার চাপ সামাল দেওয়া কঠিন।

66
চলতি আইপিএল-এ প্লে-অফের দৌড়ে নেই মুম্বই ইন্ডিয়ানস, লখনউ সুুপার জায়ান্টস
Image Credit : ANI

চলতি আইপিএল-এ প্লে-অফের দৌড়ে নেই মুম্বই ইন্ডিয়ানস, লখনউ সুুপার জায়ান্টস

প্লে-অফের দৌড়ে নেই মুম্বই, লখনউ

চলতি আইপিএল-এ প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ানস ও লখনউ সুপার জায়ান্টস। দুই দলই ১১ ম্যাচ খেলে ৬ পয়েন্ট করে পেয়েছে। ফলে এখন প্লে-অফের লড়াই ৮ দলের মধ্যে সীমাবদ্ধ।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
আইপিএল ২০২৬
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Richest Cricketers: বিশ্বের সবচেয়ে ধনী মহিলা ক্রিকেটার কারা? স্মৃতি মন্ধানা কত নম্বরে?
Recommended image2
MS Dhoni: CSK-র ২৫% শেয়ার চেয়েছিলেন ধোনি? সব জল্পনার অবসান ঘটালেন চেন্নাই সুপার কিংসের সিইও
Recommended image3
Women Asia Cup 2026: শেফালির ঝড়ো ব্যাটিং, দীপ্তি-নন্দিনীর দাপটে থাইল্যান্ডকে উড়িয়ে দিল ভারত
Recommended image4
Indian Cricket Team: সঞ্জু নয়, বিশ্বকাপের মিডল অর্ডারে শ্রেয়সের ব্যাকআপ তিলক! গম্ভীরের নতুন প্ল্যান?
Recommended image5
Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপে সামনে থাইল্যান্ড, আত্মবিশ্বাসী হরমনপ্রীতরা
Related Stories
Recommended image1
GT vs PBKS: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, প্লে-অফের দৌড়ে গুজরাট টাইটানস
Recommended image2
PBKS vs DC: পাঞ্জাবের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় দিল্লির, জমজমাট আইপিএল প্লে-অফের লড়াই
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved