DC vs PBKS 2026: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে স্লো ওভার রেটের কারণে, দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেলকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তবে জরিমানা সত্ত্বেও, রুদ্ধশ্বাস ম্যাচে তিন উইকেটে জিতে প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে দিল্লি।
DC vs PBKS 2026: সোমবার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে আইপিএল ২০২৬-এর ৫৫ নম্বর ম্যাচে, স্লো ওভার রেটের জন্য জরিমানা করা হল দিল্লি ক্যাপিটালসের (DC) অধিনায়ক অক্ষর প্যাটেলকে।

মঙ্গলবার, আইপিএল-এর তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, অক্ষরকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সেই বিবৃতিতে বলা হয়, "আইপিএল-এর কোড অফ কনডাক্টের ২.২২ ধারা অনুযায়ী, এই মরশুমে এটি তাঁর দলের প্রথম ভুল। তাই অক্ষর প্যাটেলকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হল।"
রুদ্ধশ্বাস ম্যাচে পাঞ্জাবকে হারাল দিল্লি
এই ম্যাচে অক্ষরের দল দিল্লি ক্যাপিটালস তিন উইকেটে জিতে প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে। মোট ১২ ম্যাচে, পাঁচটি জয় ছিনিয়ে নিয়ে তারা এই মুহূর্তে পয়েন্ট টেবিলের সাত নম্বরে উঠে এসেছে। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমেছিল পাঞ্জাব কিংস। প্রিয়ান্স আর্য (৩৩ বলে ৫৬) এবং প্রভসিমরন সিংয়ের দুরন্ত শুরুর পর তারা ২১০/৫ স্কোর করে। অধিনায়ক শ্রেয়স আইয়ার ৩৬ বলে অপরাজিত ৫৯ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। সূর্যংশ শেডগে ২১* রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। দিল্লির হয়ে মুকেশ কুমার (৪ ওভারে ১/৩১) এবং মাধব তিওয়ারি (৪ ওভারে ২/৪০) বেশ ভালো বল করেন।
জয়ের পরেও স্বস্তি নেই দিল্লি শিবিরে
২১১ রান তাড়া করতে নেমে দিল্লি একসময় ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে। সেখান থেকে অধিনায়ক অক্ষর প্যাটেলের ৩৩ বলে ৫৬ রান এবং ডেভিড মিলারের ২৮ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংসের উপর ভর করে ম্যাচে ফেরে তারা। এই জুটি দ্রুত ৬৪ রান যোগ করে স্কোরবোর্ডে। শেষদিকে উইকেট পড়লেও দিল্লির লোয়ার অর্ডার মাথা ঠান্ডা রেখে ম্যাচ বের করে নিয়ে আসে। আশুতোষ শর্মা ১০ বলে ২৪ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। মাধব তিওয়ারি ৮ বলে ১৮ অপরাজিত এবং আকিউব নবি মাত্র দুই বলে ১০ রান করে দলকে জেতান। দিল্লি ১৯ ওভারেই ২১৬/৭ রান তুলে ম্যাচ জিতে নেয় এবং প্লে-অফের আশা জিইয়ে রাখে।
কিন্তু এই জয়ের পরেও স্বস্তি নেই দিল্লি শিবিরে। মঙ্গলবার, আইপিএল-এর তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, দিল্লি অক্ষরকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সেই বিবৃতিতে বলা হয়, "আইপিএল-এর কোড অফ কনডাক্টের ২.২২ ধারা অনুযায়ী, এই মরশুমে এটি তাঁর দলের প্রথম ভুল। তাই অক্ষর প্যাটেলকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হল।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


