Vaibhav Sooryavanshi Record: বুধবার আইপিএল এলিমিনেটরে (IPL 2026 Eliminator) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নতুন রেকর্ড গড়লেন রাজস্থান রয়্যালসের (Sunrisers Hyderabad vs Rajasthan Royals) ওপেনার বৈভব সূর্যবংশী। আইপিএল-এর কোনও এক মরসুমে সবচেয়ে বেশি ওভার-বাউন্ডারি মারার রেকর্ড গড়লেন এই কিশোর। তিনি ক্রিস গেইলের (Chris Gayle) রেকর্ড ভেঙে দিলেন।

DID YOU
KNOW
?
প্রথম আইপিএল জয়ী রাজস্থান
২০০৮ সালে আইপিএল-এর উদ্বোধনী মরসুমে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। তারপর থেকে তারা আর চ্যাম্পিয়ন হতে পারেনি।

Sunrisers Hyderabad vs Rajasthan Royals: আইপিএল-এর (IPL 2026) ইতিহাসে সবচেয়ে কমবয়সি ক্রিকেটার হিসেবে খেলার সুযোগ পেয়ে আগেই রেকর্ড গড়েছেন। এবার সবচেয়ে কম বয়সে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়ার লক্ষ্যে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। এই কিশোরের অসামান্য ব্যাটিংয়ের সুবাদে বুধবার এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদকে সহজেই ৪৭ রানে হারিয়ে কোয়ালিফায়ার টুয়ে খেলার যোগ্যতা অর্জন করল রাজস্থান রয়্যালস। বৈভবের স্বপ্নপূরণ হতে আর দুই ধাপ বাকি। শুক্রবার কোয়ালিফায়ার টুয়ে রাজস্থানের প্রতিপক্ষ গুজরাট টাইটানস (Gujarat Titans)। সেই ম্যাচে জয় পেলে রবিবার ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) বিরুদ্ধে খেলবেন বৈভবরা। তাঁরা এখন এই দুই ম্যাচ জয়ের পরিকল্পনা করছেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ট্রফির লক্ষ্যে বৈভব

চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত ৬৫টি ওভার-বাউন্ডারি মেরেছেন বৈভব। এই কিশোর ক্রিস গেইলের (Chris Gayle) রেকর্ড ভেঙে আইপিএল-এর কোনও মরসুমে সবচেয়ে বেশি ওভার-বাউন্ডারি মারলেন। রেকর্ড গড়ে দলকে জেতানোর পর এই কিশোর বলেছেন, ‘আমি আউট হয়ে যাওয়ার পরেই রেকর্ডের কথা জানতে পারি। আমি ব্যাটিং করার সময় দলের জন্য যত বেশি সম্ভব রান করার কথাই শুধু ভাবছিলাম। কারণ, শতরান আসতে থাকবে। এখন কীভাবে ট্রফি জিততে পারব, সে কথাই ভাবছি। আমার যদি মনে হয় কোনও ক্ষেত্রে সমস্যা হচ্ছে, তাহলে সেই সমস্যা দূর করার চেষ্টা করব। বিপক্ষ দল কী পরিকল্পনা করছে, তা নিয়ে আমি ভাবি না। কারণ, সেসব ওদের পরিকল্পনা। আমি নিজের পরিকল্পনা নিয়েই ভাবি। আমি স্বাভাবিক ক্রিকেট খেলার চেষ্টা করি।’

বিপক্ষের বোলারদের নিয়ে ভাবতে নারাজ বৈভব

ম্যাচের আগে কীভাবে প্রস্তুতি নেন? এই প্রশ্নের জবাবে বৈভব বলেছেন, ‘বিপক্ষ দলে কোন বোলাররা আছে, সে বিষয়ে আমি ভাবি। ওদের কীভাবে সামাল দেব, সে কথা ভাবি। বাউন্ডারি কত বড়, সে কথাও ভাবি। আমি সবসময় ইতিবাচক থাকতে চাই। তাহলেই বোলারদের উপর চাপ তৈরি হয়।’ চলতি আইপিএল-এ এই দাপট অব্যাহত রাখাই বৈভবের লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।