
IPL 2026: আইপিএল শুরু আগামী ২৮ মার্চ থেকে (ipl schedule 2026)। তার আগেই এবার একাধিক নির্দেশিকা জারি করল বিসিসিআই (ipl rules and regulations)। এখন থেকে আর পিচ ভাগাভাগি করে অনুশীলন করা যাবেনা।
প্রত্যেকটি ম্যাচের জন্য আলাদা আলাদা পিচের ব্যবস্থা করে অনুশীলন করতে হবে আইপিএল-এর দলগুলিকে। পাশাপাশি অনুশীলনের সময় নিয়েও নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।
সবচেয়ে উল্লেখযোগ্য নির্দেশিকা হল, ২১০ মিনিটের নিয়ম। এই নিয়মানুযায়ী, ফ্লাডলাইটের নিচে অনুষ্ঠিত অনুশীলন ম্যাচকে সর্বাধিক ২১০ মিনিটের মধ্যেই শেষ করতে হবে। কারণ, পিচের অতিরিক্ত ক্ষতি করা যাবেনা। তার ফলে, দীর্ঘ সময় ধরে আর ইন্ট্রা-স্কোয়াড ম্যাচ খেলতে পারবে না দলগুলি।
শুধু তাই নয়, প্রতিটি দল সর্বোচ্চ দুটির বেশি অনুশীলন ম্যাচ খেলতে পারবে না। সেইজন্যও বোর্ডের কাছ থেকে আগে অনুমতি নিতে হবে। আর খেলা হলেও, সেই ম্যাচগুলি কখনোই প্রধান পিচে নয়, সাইড উইকেটে খেলতে হবে বলে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
সেইসঙ্গে, ম্যাচের চারদিন আগে থেকে অনুশীলনের জন্য ব্যবহার করা যাবে না মূল পিচ। এমনকি, দরকার পড়লে বিকল্প মাঠের ব্যবস্থাও করতে হবে। যেখানে শুধুমাত্র অনুশীলনই করা যাবে। সেইজন্য অবশ্য ফ্র্যাঞ্চাইজিগুলিকে কোনও টাকা দিতে হবে না।
প্রত্যেকটি দলের জন্য রাখতে হবে আলাদা নেটের ব্যবস্থা। সেই নির্দেশিকায় আরও বলা হয়েছে যে, কোনও দল যদি আগে অনুশীলন সেশন শেষ করে, তাহলেও সেই উইকেট আর ব্যবহার করা যাবে না। থ্রো ডাউন চলার সময়, একটি দল অন্য দলের নেটও ব্যবহার করতে পারবে না।
প্রত্যেকটি দল দু-ঘণ্টা করে অনুশীলন করতে পারবে। অনুশীলনের জন্য দুটি স্লট থাকবে। একটি সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা এবং রাত ৮টা থেকে ১০টা। যার ফলে, আবহাওয়া বা শিশিরের প্রভাবের ক্ষেত্রে কোনও দলই বঞ্চিত হবে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।