
2026 ICC Men's T20 World Cup: টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার (Australia)। মঙ্গলবার শ্রীলঙ্কার (Sri Lanka) পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে (Pallekele International Cricket Stadium) গ্রুপ বি-র আয়ারল্যান্ড-জিম্বাবোয়ে (Ireland vs Zimbabwe) ম্যাচ বৃষ্টির জন্য শুরু করা সম্ভব হল না। এমনকী, টসও হয়নি। এই ম্যাচ ভেস্তে যাওয়ায় তিন ম্যাচ খেলে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে সুপার এইটের যোগ্যতা অর্জন করল জিম্বাবোয়ে। তিন ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা এই গ্রুপের শীর্ষে থেকে আগেই সুপার এইটের যোগ্যতা অর্জন করেছে। এবার জিম্বাবোয়েও সুপার এইটে পৌঁছে গেল। চার ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে এই গ্রুপে এখন তৃতীয় স্থানে আয়ারল্যান্ড। তিন ম্যাচ খেলে দুই পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অস্ট্রেলিয়া। এই গ্রুপে এখনও পয়েন্ট পায়নি পঞ্চম স্থানে থাকা ওমান। তারা তিন ম্যাচ খেলে সব ম্যাচেই হেরে গিয়েছে।
চলতি টি-২০ বিশ্বকাপে গ্রুপ ওয়ানে ভারত, দক্ষিণ আফ্রিকা (South Africa), ওয়েস্ট ইন্ডিজের (West Indies) সঙ্গে জায়গা করে নিল জিম্বাবোয়ে। গ্রুপ টু-তে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড (New Zealand), ইংল্যান্ড (England) ও শ্রীলঙ্কা। এই গ্রুপের চতুর্থ দল এখনও ঠিক হয়নি। পাকিস্তান (Pakistan) যদি গ্রুপ এ-তে দ্বিতীয় স্থানে থাকে, তাহলে তারা সুপার এইট পর্যায়ে গ্রুপ টু-তে থাকবে।
চলতি টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত জিম্বাবোয়ে। তারা দীর্ঘদিন পর বড়মাপের টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে। এই গ্রুপ থেকে যে জিম্বাবোয়ে সুপার এইটের যোগ্যতা অর্জন করবে, তা অনেকেই ভাবতে পারেননি। কিন্তু সবাইকে চমকে দিল জিম্বাবোয়ে। তারা নিজেদের প্রথম ম্যাচে ওমানকে (Oman) হারিয়ে দেয়। এরপর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় জিম্বাবোয়ে। তাদের তৃতীয় ম্যাচ হল না। শেষ ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে জিম্বাবোয়ে। সেই ম্যাচ নিয়মরক্ষার হয়ে গেল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।