War Update: বন্ধ পশ্চিম এশিয়ার আকাশপথ, কলকাতা-দিল্লিতে আটকে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবোয়ে দল

Published : Mar 03, 2026, 09:57 AM ISTUpdated : Mar 03, 2026, 10:06 AM IST
West Indies Cricket Team

সংক্ষিপ্ত

West Asia War: পশ্চিম এশিয়ায় যুদ্ধের সঙ্গে ভারতের সরাসরি কোনও সম্পর্ক নেই। কিন্তু ভারতেও এই যুদ্ধের প্রভাব পড়েছে। টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) খেলতে ভারতে আসা দলগুলিও সমস্যায় পড়েছে।

DID YOU KNOW ?
বন্ধ আকাশপথ
যুদ্ধ পরিস্থিতিতে পশ্চিম এশিয়ার আকাশপথ বন্ধ। ফলে বহু মানুষ সমস্যায় পড়েছেন।

2026 ICC Men's T20 World Cup: চলতি টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিলেও, দেশে ফিরতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজ (West Indies) ও জিম্বাবোয়ের (Zimbabwe) ক্রিকেটাররা। কারণ, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে আকাশপথ বন্ধ। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের (Dubai International Airport) উড়ান পরিষেবা এখনও স্বাভাবিক হয়নি। এই পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা এখন কলকাতায় থাকতে বাধ্য হচ্ছেন। জিম্বাবোয়ের ক্রিকেটাররা দিল্লিতে আছেন। ভারতের বিরুদ্ধে সুপার এইটের (India vs West Indies) ম্যাচ খেলার পরেই ক্যারিবিয়ান ক্রিকেটারদের দেশে ফেরার উড়ান ধরার কথা ছিল। কিন্তু তাঁদের পক্ষে এখন সেই উড়ান ধরা সম্ভব হচ্ছে না। একইভাবে জিম্বাবোয়ে দলের পক্ষেও দেশে ফেরা সম্ভব হচ্ছে না। পশ্চিম এশিয়ার পরিস্থিতির উপর নজর রাখছে আইসিসি। ক্রিকেটারদের যাতে কোনওরকম ঝুঁকির মুখে পড়তে না হয়, তা নিশ্চিত করা হচ্ছে। উড়ান পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিদেশি ক্রিকেটাররা ভারতেই থাকতে পারেন।

বিকল্প আকাশপথের কথা বিবেচনা করছে আইসিসি

আইসিসি সূত্রে জানা গিয়েছে, আপাতত পশ্চিম এশিয়ার আকাশপথ বন্ধ থাকায় এবং সেই পথে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা থাকায় বিদেশি ক্রিকেটারদের ভারত থেকে বিকল্প পথে দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে। এ বিষয়ে উড়ান সংস্থাগুলির সঙ্গে আলোচনা করা হচ্ছে। পশ্চিম এশিয়ার আকাশপথ এড়িয়ে দক্ষিণ-পূর্ব এশিয়া (South-East Asia), দক্ষিণ এশিয়া (South Asia) ও ইউরোপ (Europe) হয়ে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবোয়ের ক্রিকেটারদের দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে আইসিসি। চলতি টি-২০ বিশ্বকাপের সেমি-ফাইনালে ভারত ছাড়াও ইংল্যান্ড (England), নিউজিল্যান্ড (New Zealand), দক্ষিণ আফ্রিকা (South Africa) দল খেলবে। এই তিন দলের ক্রিকেটারদেরও নিরাপদে দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করে রাখছে আইসিসি।

ক্রিকেটারদের নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ

আইসিসি স্পষ্ট করে দিয়েছে, সব দলের ক্রিকেটারদের নিরাপত্তার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ঝুঁকি নিয়ে কোনও দলকে দেশে পাঠানোর চেষ্টা করা হবে না। সবাইকে নিরাপদেই দেশে পাঠানো হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৪ দিনেরও বেশি সময় ধরে পশ্চিম এশিয়ায় যুদ্ধ চলছে।
ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের উপর হামলা চালানোর পর গত ৪ দিন ধরে পশ্চিম এশিয়ায় যুদ্ধ চলছে।
Read more Articles on
click me!

Recommended Stories

Richa Ghosh SIR Notice: বিশ্বকাপ জয় করেছেন দেশের হয়ে! তিনিও এসআইআর-এ বিচারাধীন, প্রশ্নের মুখে পড়লেন কারা?
IND vs WI Sanju Samson: গোটা ইডেন মতিয়ে সঞ্জু বললেন, "নিজের মনের কথা শুনেছি, আমাকে পারতেই হত"