KKR vs RR IPL: অবশেষে স্বস্তি, কলকাতা জিততেই মেট্রো স্টেশনের মধ্যে গড়াগড়ি খেলেন নাইট সমর্থক! যেন বাড়ির বেডরুম

Published : Apr 20, 2026, 03:59 PM IST
KKR vs RR IPL: অবশেষে স্বস্তি, কলকাতা জিততেই মেট্রো স্টেশনের মধ্যে গড়াগড়ি খেলেন নাইট সমর্থক! যেন বাড়ির বেডরুম

সংক্ষিপ্ত

KKR vs RR IPL: ম্যাচ শেষে তখন সবাই বাড়ি ফিরছেন। মেট্রো আসতে একটু দেরি। হটাৎ করেই এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মধ্যে একজন কেকেআর সমর্থক সটান শুয়ে পড়লেন। প্ল্যাটফর্মের মধ্যে শুয়ে হাতে নাইট রাইডার্সের পতাকা নিয়ে চিত হয়ে কয়েক সেকেন্ডের জন্য প্ল্যাটফর্মের মধ্যেই গড়াগড়ি খেলেন তিনি। 

KKR vs RR IPL: অবশেষে এল জয়। ঘরের মাঠে রাজস্থান রাজস্থান রয়্যালসকে ৪ উইকেটে হারাল নাইটরা। রবিবার, কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস (kkr vs rr)। সেই ম্যাচেই ওয় ছিনিয়ে নেয় নাইটরা (knight riders vs royals)। আর মরশুমের প্রথম জয় পেতেই রীতিমতো উচ্ছ্বসিত নাইট সমর্থকরা। জয়ের পর বাড়ি ফেরার পথে আনন্দে আত্মহারা হয়ে মেট্রো স্টেশনের মধ্যেই গড়াগড়ি খেলেন এক নাইট সমর্থক। 

মেট্রো স্টেশনের মধ্যে গড়াগড়ি খেলেন নাইট সমর্থক

ম্যাচ শেষে তখন সবাই বাড়ি ফিরছেন। মেট্রো আসতে একটু দেরি। হটাৎ করেই এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মধ্যে একজন কেকেআর সমর্থক সটান শুয়ে পড়লেন। প্ল্যাটফর্মের মধ্যে শুয়ে হাতে নাইট রাইডার্সের পতাকা নিয়ে চিত হয়ে কয়েক সেকেন্ডের জন্য প্ল্যাটফর্মের মধ্যেই গড়াগড়ি খেলেন তিনি। পুরো হাত-পা ছড়িয়ে শুয়ে শুয়ে বাড়ির বেডরুমের মতো গড়াগড়ি খাচ্ছিলেন সেই নাইট সমর্থক। 

 

 

 

কিছুক্ষণের মধ্যেই সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। নিঃসন্দেহে প্রিয় দলের প্রতি এমন ভালোবাসাকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই। প্রসঙ্গত, এই ম্যাচে নামার আগে পর্যন্ত, বেজায় চাপে ছিল নাইট ব্রিগেড। ৬টা ম্যাচ খেলে নাইটদের ঝুলিতে ছিল মাত্র এক পয়েন্ট। পরিস্থিতি যেদিকে এগোচ্ছিল, তাতে ইডেনে যদি যশস্বী জয়সওয়াল-বৈভব সূর্যবংশীদের দাপটে হেরে যেত কেকেআর, তাহলে এবারের মতো প্লে-অফ খেলার আশাই কার্যত শেষ হয়ে যেত।

বলা চলে, রবিবার ইডেনে ডু অর ডাই ম্যাচে খেলতে নামে নাইট ব্রিগেড। স্বাভাবিকভাবেই, এই ম্যাচ জেতার পর সমর্থকরাও আনন্দে আছেন। তাই মেট্রো স্টেশনের মধ্যেই শুয়ে গড়াগড়ি খাচ্ছেন। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Chris Morris: ৯ বলে ৩৮ রান! আইপিএল-এর ইতিহাসে এমন বিধ্বংসী ইনিংস আর নেই, কোন ম্যাচে গড়েছিলেন?
Rashid Khan: ভারতীয় নাগরিক হওয়ার প্রস্তাব পেয়েছিলেন রশিদ খান, জবাবে কী বলেছিলেন? চাঞ্চল্যকর দাবি