Mumbai Indians vs Kolkata Knight Riders: রবিবার মুম্বইয়ের (Mumbai) ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) এবারের আইপিএল-এর (IPL 2026) দ্বিতীয় ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচের আগে কেকেআর-কে তীব্র ব্যঙ্গ করলেন প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত।
KNOW
Rohit Sharma: মুম্বই ইন্ডিয়ানস-কলকাতা নাইট রাইডার্স (Mumbai Indians vs Kolkata Knight Riders) ম্যাচের আগে রোহিত শর্মার প্রশংসা করে কেকেআর-কে তীব্র ব্যঙ্গ করলেন প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত (Kris Srikkanth)। তিনি এই ম্যাচের আগে নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘কয়েক বছর আগে রোহিত শর্মার কাছে কেকেআর হালুয়ার মতো ছিল। ও হালুয়া খাওয়ার মতো করেই ওদের বোলিং উড়িয়ে দেবে। কেকেআর বাদাম হালুয়া দল। কেকেআর এলেই রোহিত স্বস্তিতে থাকে।’ রবিবার রাতে মুম্বইয়ের (Mumbai) ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) চলতি আইপিএল-এর (IPL 2026) দ্বিতীয় ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের মুখোমুখি হচ্ছে কেকেআর। ২০০৮ সালে আইপিএল-এর প্রথম মরসুম থেকেই কেকেআর-এর বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখিয়ে আসছে মুম্বই ইন্ডিয়ানস। সে কথাই মনে করিয়ে দিয়েছেন শ্রীকান্ত।
মুম্বইয়ের হয়ে কেকেআর-এর বিরুদ্ধে সবচেয়ে বেশি রান রোহিতের
মুম্বই ইন্ডিয়ানসের হয়ে কেকেআর-এর বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করেছেন রোহিত। এই কিংবদন্তি ব্যাটার কেকেআর-এর বিরুদ্ধে এখনও পর্যন্ত ১,০৮৩ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ১২৭.৮৬। কেকেআর-এর বিরুদ্ধে ছয় বার অর্ধশতরান করেছেন এবং একবার শতরান করেছেন রোহিত। তাঁর সর্বাধিক স্কোর অপরাজিত ১০৯। ওয়াংখেড়েতে কেকেআর-এর বিরুদ্ধে ২৩৮ রান করেছেন রোহিত। তাঁর স্ট্রাইক রেট ১২০.৮১। শুধু ডেভিড ওয়ার্নারই (David Warner) আইপিএল-এ কেকেআর-এর বিরুদ্ধে রোহিতের চেয়ে বেশি রান করেছেন। এই কারণেই রবিবার তাঁর উপর ভরসা রাখছেন শ্রীকান্ত।
কেকেআর-এর বিরুদ্ধে দাপট মুম্বই ইন্ডিয়ানসের
রবিবারের ম্যাচের আগে পর্যন্ত আইপিএল-এ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ানস ও কেকেআর-এর ১২ ম্যাচ হয়েছে। এর মধ্যে ১০ ম্যাচেই জয় পেয়েছেন রোহিতরা। আইপিএল-এ সব ম্যাচ মিলিয়েও তাঁরা কেকেআর-এর চেয়ে অনেক এগিয়ে। দুই দল এখনও পর্যন্ত ৩৫ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৩৫ ম্যাচে জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ানস। ১১ ম্যাচে জয় পেয়েছে কেকেআর। ফলে রবিবার ওয়াংখেড়েতে এগিয়ে থেকেই খেলতে নামছেন রোহিতরা। হিসেব বদলে দেওয়ার লড়াই কেকেআর-এর।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


