গত কুড়ি বছর ধরে, পাশে থাকার জন্য ভরত তাঁর বাবা-মা এবং বোনকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি, তাঁর ক্রিকেট ক্যারিয়ারে সমর্থনের জন্য বিসিসিআই, অন্ধ্রপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, কোচ, সতীর্থ এবং মাঠকর্মীদেরও কৃতজ্ঞতা জানান তিনি। আইপিএলে আরসিবি-র হয়ে খেলার সুযোগ দিয়ে প্রতিভা প্রমাণের পথ করে দেওয়ায় প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। অধিনায়ক রোহিত শর্মাকে ধন্যবাদ জানিয়েছেন তাঁর স্বপ্নের টেস্ট অভিষেকের সুযোগ করে দেওয়ার জন্য। প্রাক্তন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণের কথাও ভোলেননি ভরত।