Rinku Singh: প্রিয়া সরোজের সঙ্গে বিয়ে, প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন রিঙ্কু সিং

Published : Nov 15, 2026, 04:57 PM IST
Rinku Singh Priya Saroj wedding invitation

সংক্ষিপ্ত

Rinku Singh Wedding: সমাজবাদী পার্টি (Samajwadi Party) সাংসদ প্রিয়া সরোজের (Priya Saroj) সঙ্গে বাগদান আগেই হয়ে গিয়েছে। এবার বিয়ে করতে চলেছেন আইপিএল-এ (IPL 2027) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) তারকা ব্যাটার রিঙ্কু সিং। তাঁর বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

DID YOU KNOW ?
বিয়ের প্রস্তুতি রিঙ্কুর
সমাজবাদী পার্টি সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে ক্রিকেটার রিঙ্কু সিংয়ের বিয়েতে রাজনীতি ও ক্রিকেট জগতের তারকাই আমন্ত্রিত।

Rinku Singh-Priya Saroj Wedding: সপরিবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) সঙ্গে দেখা করে তাঁকে বিয়েতে আমন্ত্রণ জানালেন রিঙ্কু সিং। সমাজবাদী পার্টি (Samajwadi Party) সাংসদ প্রিয়া সরোজের (Priya Saroj) সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন এই তারকা ক্রিকেটার। তাঁর বিয়ের প্রস্তুতি তুঙ্গে। ৪ ডিসেম্বর লখনউয়ের (Lucknow) এক হোটেলে বিয়ের অনুষ্ঠান হতে চলেছে। তার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁর হাতে বিয়ের আমন্ত্রণপত্র তুলে দিলেন রিঙ্কু। তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে আশীর্বাদও চেয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর সেই সাক্ষাতের মুহূর্তের ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছেন রিঙ্কু। তিনি লিখেছেন, ‘পরিবারের সবাইকে নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পেরে, তাঁকে বিয়েতে আমন্ত্রণ জানাতে পেরে এবং তাঁর আশীর্বাদ নিতে পেরে সম্মানিত বোধ করছি। আমাদের পরিবারের কাছে এটি সত্যিই একটি বিশেষ মুহূর্ত।’

রিঙ্কুর বিয়েতে আমন্ত্রিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও

এর আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও (Uttar Pradesh Chief Minister Yogi Adityanath) বিয়েতে আমন্ত্রণ জানিয়েছে রিঙ্কুর পরিবার। রিঙ্কুর মা বীনা দেবী, ভাই সোনু সিং এবং বোন নেহা সিং লখনউয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর হাতে আমন্ত্রণপত্র তুলে দেন। বিয়ে উপলক্ষে দুই পরিবারেই এখন চলছে শেষমুহূর্তের প্রস্তুতি। ক্রিকেট ও রাজনীতির জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা।

ক্রিকেট-রাজনীতির মেলবন্ধন

২০২৫ সালের ৮ জুন লখনউয়ের এক হোটেলে বাগদান পর্ব সেরেছিলেন রিঙ্কু ও প্রিয়া। সেই অনুষ্ঠানের প্রায় দেড় বছর পর এবার বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তাঁরা। রিঙ্কু বর্তমানে ভারতীয় সীমিত ওভারের দলের গুরুত্বপূর্ণ সদস্য। অন্যদিকে, প্রিয়া সমাজবাদী পার্টির সাংসদ হিসেবে মছলিশহর লোকসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন। বাগদানের থেকে রিঙ্কুর খেলা দেখতে নিয়মিত গ্যালারিতে হাজির থাকতে দেখা গিয়েছে প্রিয়াকে। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) রিঙ্কুর ম্যাচেও তাঁকে গলা ফাটাতে দেখা গিয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৪
৪ ডিসম্বর লখনউয়ে হতে চলেছে রিঙ্কু সিং-প্রিয়া সরোজের বিয়ে।
গত বছর বাগদান হয়েছিল। এবার ৪ ডিসেম্বর লখনউয়ের এক হোটেলে রিঙ্কু সিং ও প্রিয়া সরোজের বিয়ে হতে চলেছে।
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs NZ: ব্যাটে-বলে দাপট অক্ষরের, নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম ওডিআই-তে জয় ভারতের
U19 Asia Cup 2026: 'এই সাফল্য তরুণদের অনুপ্রাণিত করবে,' অনূর্ধ্ব-১৯ দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর