MI vs CSK: ঘরের মাঠে ভরাডুবি মুম্বই ইন্ডিয়ানসের, মাঝপথেই ওয়াংখেড়ে ছাড়লেন আকাশ আম্বানি

Published : Apr 24, 2026, 04:49 PM IST
Akash Ambani

সংক্ষিপ্ত

Mumbai Indians vs Chennai Super Kings: গত কয়েক মরসুমের মতো এবারের আইপিএল-এও (IPL 2026) ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না মুম্বই ইন্ডিয়ানস। বৃহস্পতিবার ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) চেন্নাই সুপার কিংসের কাছে বিশাল ব্যবধানে হেরে গিয়েছে মুম্বই। দলের এই ব্যর্থতায় হতাশ কর্ণধার আকাশ আম্বানি (Akash Ambani)।

DID YOU KNOW ?
হার্দিক পান্ডিয়া ব্যর্থ
আইপিএল-এ গুজরাট টাইটানসের অধিনায়ক হিসেবে সাফল্য পেলেও, মুম্বই ইন্ডিয়ানসকে সাফল্য এনে দিতে পারছেন না হার্দিক পান্ডিয়া।

IPL 2026: চলতি আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians vs Chennai Super Kings) পারফরম্যান্সে হতাশ ও ক্ষুব্ধ কর্ণধার আকাশ আম্বানি (Akash Ambani)। বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচের মাঝপথেই স্টেডিয়াম ছেড়ে চলে যান আকাশ। তিনি মাঠ ছাড়ার সময় সমর্থকদেরও স্টেডিয়াম ছেড়ে চলে যাওয়ার বার্তাও দেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল। আকাশের শরীরি ভাষায় স্পষ্ট হয়ে গিয়েছে, তিনি দলের এই ব্যর্থতায় হতাশ ও ক্ষুব্ধ। চলতি আইপিএল-এ সাত ম্যাচ খেলে পাঁচ ম্যাচেই হেরে গিয়েছে মুম্বই ইন্ডিয়ানস। মাত্র দুই ম্যাচে জয় এসেছে। লিগ টেবলে আট নম্বরে আছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দল। প্লে-অফের যোগ্যতা অর্জনের সম্ভাবনা কম। এই কারণেই হতাশ আকাশ। তিনি এবারের আইপিএল-এ দলের কাছ থেকে আর কিছু আশা করছেন না।

তারকা ক্রিকেটাররা ব্যর্থ

চোটের জন্য এখন মাঠের বাইরে মুম্বই ইন্ডিয়ানসের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু বাকি যে তারকা ক্রিকেটাররা খেলছেন, তাঁরা ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না। অধিনায়ক হার্দিক ব্যাটিং ও বোলিংয়ে সাফল্য পাচ্ছেন না। ওপেনার কুইন্টন ডি কক (Quinton de Kock), মিডল অর্ডার ব্যাটার নমন ধীর (Naman Dhir), শেরফেন রাদারফোর্ড (Sherfane Rutherford), অলরাউন্ডার শার্দুল ঠাকুর (Shardul Thakur), তারকা পেসার জসপ্রীত বুমরাও (Jasprit Bumrah) সাফল্য পাচ্ছেন না। বৃহস্পতিবার লড়াই করেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও তিলক ভার্মা (Tilak Varma)। কিন্তু তাঁরা দলের বাকিদের কাছ থেকে সাহায্য পাননি। রোহিতকে সরিয়ে হার্দিককে দলের নেতৃত্বের ভার দিয়ে যে আখেরে কোনও লাভ হয়নি, তা বুঝতে পারছে মুম্বই ইন্ডিয়ানস ম্যানেজমেন্ট। কিন্তু এখনও ভুল সংশোধনের চেষ্টা দেখা যাচ্ছে না।

 

 

ঘুরে দাঁড়াতে পারবে মুম্বই ইন্ডিয়ানস?

চলতি আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন। প্রধান কোচ মাহেলা জয়বর্ধনেও (Mahela Jayawardene) দলের সমস্যার বিষয়ে কিছু বলতে পারছেন না। ফলে সাফল্য পাওয়া কঠিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
চলতি আইপিএল-এ লিগ টেবলে ৮ নম্বরে মুম্বই ইন্ডিয়ানস।
চলতি আইপিএল-এ ৭ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৮ নম্বরে মুম্বই ইন্ডিয়ানস।
Read more Articles on
click me!

Recommended Stories

Sachin Tendulkar: পাশে মা-স্ত্রী ও বিশেষ একজন, অনুরাগীদের সঙ্গে জন্মদিন পালন সচিনের
Sanju Samson: ফের ওয়াংখেড়ের নায়ক সঞ্জু স্যামসন, ঘরের মাঠে মাথা হেঁট মুম্বইয়ের