MS Dhoni: এবারের আইপিএল-এ কোনও ম্যাচেই খেললেন না, চেন্নাইয়ে ধোনির ভবিষ্যৎ কী?

Published : May 22, 2026, 12:53 PM IST
MS Dhoni

সংক্ষিপ্ত

MS Dhoni News: এবারের আইপিএল-এ (IPL 2026) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে কোনও ম্যাচেই খেলেননি মহেন্দ্র সিং ধোনি। তাঁর দল প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। এই ব্যর্থতার পর ধোনি আর সিএসকে-র হয়ে খেলবেন কি না, সে বিষয়ে ক্রিকেট মহলে জল্পনা তৈরি হয়েছে।

DID YOU KNOW ?
৫ বারের চ্যাম্পিয়ন সিএসকে
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে আইপিএল-এ ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। তবে গত কয়েক মরসুমে সাফল্য আসেনি।

MS Dhoni Chennai Super Kings Future: আইপিএল-এ (IPL 2026) চেন্নাই সুপার কিংসের হয়ে কি শেষ ম্যাচ খেলে ফেলেছেন মহেন্দ্র সিং ধোনি? ক্রিকেট মহলে এখন এই আলোচনা চলছে। কারণ, এবারের আইপিএল-এ কোনও ম্যাচেই খেলেননি এই কিংবদন্তি। প্রথমে শোনা যাচ্ছিল, চোট পাওয়ায় এপ্রিলের শেষদিক পর্যন্ত তিনি খেলতে পারবেন না। তারপর শোনা যায়, দলের স্বার্থে মাঠে নামছেন না ধোনি। ১৪ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে সিএসকে। এরপরেই জল্পনা শুরু হয়েছে, আইপিএল থেকে অবসর ঘোষণা করতে পারেন ধোনি। সিএসকে ম্যানেজমেন্টের পক্ষ থেকে এ বিষয়ে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। ধোনি নিজেও কিছু বলেননি। ফলে কোনও ঘোষণা না হওয়া পর্যন্ত জল্পনা চলবে।

কী করবেন ধোনি?

ধোনির ভবিষ্যৎ প্রসঙ্গে সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) বলেছেন, 'সারা বিশ্ব আগামী বছর জানতে পারবে।' সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিএসকে-র বোলিং কোচ এরিক সিমন্স (Eric Simons) বলেছেন, ‘আপনারা কি আমার কাছ থেকে সত্যিই এই প্রশ্নের জবাব চাইছেন? সত্যি বলছি, ও ভালোভাবেই ব্যাটিং করছে। ও পায়ে চোট পেয়েছিল। এই কারণে ওর পক্ষে দৌড়নো অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এই কারণেই ও খেলতে পারেনি। তবে ও নেটে ব্যাটিং অনুশীলন করার সময় যেভাবে বল মারছে, তা আমি কখনও দেখিনি।’

সিদ্ধান্ত নেবেন ধোনিই

২০২০ সালের ১৫ অগাস্ট হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন ধোনি। তিনি আগাম কোনও ঘোষণা করেননি। ফলে এবারও কোনওরকম আভাস না দিয়েই আইপিএল থেকে অবসর ঘোষণা করে দিতে পারেন। সে কথা মেনে নিয়ে সিমন্স বলেছেন, ‘এমএস যখন মনে করবে তখন ও নিজেই সিদ্ধান্ত নেবে। ওর যদি মনে হয় ঠিক নয়, তাহলে খেলবে না। ও যখন মনে করবে ঠিক, তখন খেলবে। ও দলের স্বার্থেই সিদ্ধান্ত নেবে। ও ব্যক্তিগত স্বার্থে সিদ্ধান্ত নেবে না।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০০৮
২০০৮ সাল থেকে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন ধোনি।
২০০৮ সালে আইপিএল-এর প্রথম মরসুম থেকেই চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মহেন্দ্র সিং ধোনি।
Read more Articles on
click me!

Recommended Stories

Jasprit Bumrah: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দলে থাকতে পারেন, আড়াই বছর পর ওডিআই খেলবেন বুমরা
Varun Chakravarthy: দলের স্বার্থে চোট নিয়েই খেলছেন বরুণ চক্রবর্তী, জানালেন শেন ওয়াটসন