Sanju Samson Century: এবারের আইপিএল-এ (IPL 2026) চেন্নাই সুপার কিংসে যোগ দেওয়ার পর প্রথম তিন ম্যাচে বড় রান পাননি। তবে চতুর্থ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে (Chennai Super Kings vs Delhi Capitals) অপরাজিত শতরান করে দলকে জিতিয়েছেন সঞ্জু। এই ইনিংসের মাধ্যমে তিনি দলকে ভরসা দিয়েছেন।

DID YOU
KNOW
?
সঞ্জু স্যামসনের সাফল্য
চেন্নাই সুপার কিংসের হয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিিং করেছেন সঞ্জু স্যামসন।

Chennai Super Kings vs Delhi Capitals: ভারতীয় ক্রিকেট দল এবং আইপিএল-এ (IPL 2026) চেন্নাই সুপার কিংসের উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসনের 'লাকি চার্ম' কে জানেন? না, কোনও মহিলা নন। সঞ্জুর জন্য পয়মন্ত একজন পুরুষ। শনিবার রাতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের পর নিজেই সে কথা জানিয়েছেন এই তারকা। ম্যাচ শেষ হওয়ার পর তাঁর সাক্ষাৎকার নিচ্ছিলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার এবং প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। তাঁকে সঞ্জু বলেন, 'আমার খুব ভালো লাগছে। আপনি প্রতি ম্যাচেই আমার লাকি চার্ম। তাই দয়া করে প্রতি ম্যাচে মাঠে আসবেন।' সিএসকে-র হয়ে প্রথম তিন ম্যাচে দুই অঙ্কের রানও করতে পারেননি সঞ্জু। দিল্লির বিরুদ্ধে তিনি ৫৬ বলে ১১৫রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ১৫টি বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারি। এই অসাধারণ ইনিংস খেলে দলকে জিতিয়েছেন সঞ্জু।

বড় ইনিংস খেলতে পেরে স্বস্তিতে সঞ্জু

সঞ্জু আরও বলেছেন, 'পরপর দুই ম্যাচে অল্প রানে আউট হয়ে গেলে মনে সন্দেহ তৈরি হয়। কিন্তু আমি বরাবর যেভাবে খেলে এসেছি, তার উপর ভরসা রেখেছিলাম। তার ফলেই সাফল্য পেলাম। পিচে নতুন বল পড়ে মন্থর হয়ে যাচ্ছিল। তবে বল পুরনো হয়ে যাওয়ার পর ব্যাটিং করার জন্য উইকেট খুব ভালো হয়ে যায়।'

দলের ভরসা হয়ে উঠেছেন সঞ্জু

মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) চোট পেয়ে মাঠের বাইরে। ফলে আপাতত সিএসকে-র উইকেটকিপার-ব্যাটার হিসেবে দায়িত্ব পালন করছেন সঞ্জু। তিনি দলকে ভরসা দিচ্ছেন। ধোনি দলে ফিরলে হয়তো শুধু ব্যাটার হিসেবে খেলবেন। সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয়। কারণ, সঞ্জুর ব্যাটিং দক্ষতা নিয়ে কারও কোনও প্রশ্ন নেই। শুধু ব্যাটার হিসেবে খেললেও দলকে ভরসা দিতে পারবেন এই তারকা। তিনি সাফল্য পেয়ে যেমন খুশি, তেমনই ব্যর্থতার কথাও অকপটে স্বীকার করছেন। এই সততাই সঞ্জুর সাফল্যের সবচেয়ে বড় কারণ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।